চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর জন্য বার্নাব্যুতে ‘অভিনব’ প্রতিবাদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৩ অপরাহ্ন ১৬, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A

রোনালদো পাঁচ ম্যাচ নিষিদ্ধ! না মানতে পারছেন কোচ জিনেদিন জিদান, না পারছেন রিয়াল সমর্থকরা। একজন কোচ এবং অফিসিয়াল হিসেবে জিদানকে তবুও নিজের ক্ষোভ দেখাতে হচ্ছে মার্জিতভাবে। কিন্তু সমর্থকদের তো আর সেই ধরাবাঁধা নেই। নিজেদের মনের ক্ষোভ প্রকাশ করতে তাই ভেতরে ভেতরে প্রস্তুত হচ্ছেন মাদ্রিদিস্তারা। বুধবার সুপার কাপের দ্বিতীয় লেগে মিলতে পারে এক অভিনব প্রতিবাদের বহিঃপ্রকাশ।

সান্তিয়াগো বার্নাব্যুতে নিজেদের সঙ্গে একটি করে সাদা রুমাল নিয়ে আসবেন প্রতিটি রিয়াল সমর্থক। ম্যাচ চলাকালীন সময়ে সেই রুমাল উড়িয়ে রোনালদোর রায়ের বিরুদ্ধে নিজেদের মনোভাব জানাবেন সমর্থকরা। অভিনব এই প্রতিবাদের ভাষাকে স্প্যানিশে বলা হয়, ‘প্যানোল্যাডা’।

গত রোববার ন্যু ক্যাম্পে রোনালদোকে লাল কার্ড দেখানো রেফারি রিকার্দো ডে বার্গোসের বিপক্ষে নিজেদের ক্ষোভ ও রাগের মাত্রা দেখানোর জন্যই মূলত এই ‘সাদা রুমাল’ প্রতিবাদ জানাবেন সমর্থকরা। তবে দ্বিতীয় লেগের ম্যাচে রেফারির দায়িত্বে থাকা হোসে মারিয়া মার্টিনেজকে উদ্দেশ্য করেই প্রথমবার রুমাল নাড়ানো হবে।

শুধু তাই নয়, রুমাল নাড়ানো শেষে একসঙ্গে গলা মেলাবেন প্রতিটি রিয়াল সমর্থক। যাতে মিশে থাকবে একটিই কথা, ‘যথেষ্ট হয়েছে। এবার থামো।’

স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে বার্সেলোনার বিপক্ষে জেতা ম্যাচে লাল কার্ড দেখা ও রেফারিকে ধাক্কা দেয়ায় পাঁচ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন রোনালদো। খেলতে পারছেন না কাতালানদের বিপক্ষে দ্বিতীয় লেগে। আপিল করলে এবং শাস্তি না কমলে খেলতে পারেন না চারটি লা লিগা ম্যাচেও। এমন নিষেধাজ্ঞা আঁতে ঘা হয়ে লাগছে প্রতিটি রিয়াল সমর্থকদের বুকেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনা-রিয়াল মাদ্রিদরোনালদো
শেয়ারTweetPin

সর্বশেষ

তুরস্ক, বেলজিয়াম ও ইথিওপিয়া সফরে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

এপ্রিল ১৬, ২০২৬

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব আবারও খারিজ

এপ্রিল ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের পোর্তোতে বৈশাখে বণার্ঢ্য আয়োজনে পিঠা উৎসব

এপ্রিল ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে ছেলের হাতে প্রাণ গেল মায়ের

এপ্রিল ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালীর ওমান অংশে জাহাজ চলাচলে সুযোগ দিতে পারে ইরান

এপ্রিল ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT