চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর চেয়ে গতবছর অনেকবেশি আয় মেসির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫০ অপরাহ্ণ ১২, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

গতবছর ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে লিওনেল মেসির আয় বেশি ছিল। ফোর্বস ওই বারোমাসে বিশ্বের শীর্ষ দশ উপার্জনকারী ক্রীড়াবিদের তালিকা দিয়েছে। তাতে সবার উপরে পিএসজির আর্জেন্টাইন মহাতারকা মেসি।

মাঠ এবং মাঠের বাইরে মিলিয়ে ২০২১ সালে ১৩০ মিলিয়ন ডলার উপার্জন করেছেন মেসি। তালিকার দুইয়ে আছেন একজন বাস্কেটবল তারকা। আমেরিকার তারকা লিবোর্ন জেমসের আয় ছিল ১২১.২ মিলিয়ন ডলার।

তিনে মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ২০২১ সালে রোনালদোর মোট উপার্জন ১১৫ মিলিয়ন মার্কিন ডলার।

মাঠের খেলায় অবশ্য ফুটবলের দুই মহাতারকার সময়টা ভালো যাচ্ছে না। দুজনেরই উপার্জনের উল্লেখযোগ্য অংশ এসেছে মাঠের বাইরের বিভিন্ন স্পন্সরশীপ ও বিজ্ঞাপন মাধ্যম থেকে।

গতবছর মেসি-রোনালদোর আয়ের তুলনায় দেখা যাচ্ছে, মেসির ১৩০ মিলিয়ন ডলারের মধ্যে মাঠের আয় ৭৫ মিলিয়ন, বাকি ৫৫ মিলিয়ন এসেছে মাঠের বাইরের উপার্জন থেকে।

ক্রিস্টিয়ানো রোনালদো ১১৫ মিলিয়ন ডলারের মধ্যে মাঠের আয় ৬০ মিলিয়ন, আর মাঠের বাইরে খাত থেকে এসেছে ৫৫ মিলিয়ন।

Reneta

তালিকার চতুর্থ স্থানে আছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ৯০.৭ মিলিয়ন উপার্জন করে সপ্তম স্থানে সুইস টেনিস কিংবদন্তি রজার ফেদেরার।

ফোর্বসের শীর্ষ দশে যারা-
লিওনেল মেসি (আর্জেন্টিনা, ফুটবল)- ১৩০ মিলিয়ন
লিবোর্ন জেমস (আমেরিকা, বাস্কেটবল)- ১২১.২ মিলিয়ন
ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল, ফুটবল)- ১১৫ মিলিয়ন
নেইমার (ব্রাজিল, ফুটবল)- ৯৫ মিলিয়ন
স্টিফেন কারি (আমেরিকা, বাস্কেটবল)- ৯২.৮ মিলিয়ন
কেভিন ডুরান্ট (আমেরিকা, বাস্কেটবল)- ৯২.১ মিলিয়ন
রজার ফেদেরার (সুইজারল্যান্ড, টেনিস)- ৯০.৭ মিলিয়ন
ক্যানেলো আলভারেজ (মেক্সিকো, বক্সিং)- ৯০ মিলিয়ন
টম ব্র্যাডি (আমেরিকা, রাগবি)- ৮৩.৯ মিলিয়ন
ইয়ানিস আন্তেটোকৌম্পো (গ্রিস, বাস্কেটবল)- ৮০.৯ মিলিয়ন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারফেদেরারফোর্বসমেসিরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT