চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোকে পেছনে ফেলে ইটালিতে শীর্ষে করোনা ভাইরাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৭ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

এশিয়ার সীমান্ত পাড়ি দিয়ে এবার ইউরোপেও ছোবল মেরেছে মানবঘাতী করোনা ভাইরাস। চীনের বাইরে এই ভাইরাসে আক্রান্ত সবচেয়ে বেশি রোগীর সংখ্যা এখন ইটালিতে। মূলত ইটালি থেকেই ইউরোপের অন্য দেশগুলোতে ছড়িয়ে পড়ছে এই মহামারী।

ভয়ঙ্কর এই ভাইরাসে আক্রান্ত হলে তার লক্ষণগুলো কী কী, কিংবা এর প্রতিষেধকই বা কী এসব জানতে ইন্টারনেটের দুনিয়ায় ঝাঁপিয়ে পড়েছেন ইটালির জনগণ। সার্চের ঝড়ে পেছনে পড়ে গেছে ক্রিস্টিয়ানো রোনালদোর জনপ্রিয়তা!

‘করোনা ভাইরাসের কাঁপুনি ক্রিস্টিয়ানো রোনালদোর জনপ্রিয়তার চেয়েও প্রবল!’, এমন সংবাদ প্রকাশ করেছে তুরিনভিত্তিক দৈনিক টুত্তোস্পোর্ট। ইটালির একটি ওয়েব মেট্রিক সাইট অ্যাবান্টগ্রেড জানাচ্ছে, জুভেন্টাসের পর্তুগিজ মহাতারকা রোনালদোকে খোঁজা বাদ দিয়ে এখন ‘অ্যামুচিনা’ নামের এক জেলের খোঁজ নিচ্ছেন দেশটির জনগণ। মূলত করোনা ভাইরাসের প্রতিষেধক হিসেবে ইটালির বাজারে এই জেলের চাহিদা এখন আকাশচুম্বী।

অন্যদিকে করোনা ভাইরাসের প্রভাব পড়েছে সিরি আতেও। ভাইরাস ছড়িয়ে পড়ার ভয়ে ফুটবল ম্যাচগুলোতে দর্শকদের প্রবেশ আপাতত নিষিদ্ধ করা হয়েছে। আগামী সপ্তাহের ম্যাচগুলোতে মাঠে ঢুকতে পারবেন না দর্শকরা। সেই ম্যাচগুলোর তালিকায় আছে রোনালদোর জুভেন্টাসের বিপক্ষে রোববার ইন্টার মিলান ম্যাচও।

অবশ্য সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্কাই ইটালিয়া জানিয়েছে দর্শকরা ঢুকতে না পারা ক্ষতি পুষিয়ে দিতে সবার জন্য ‘উন্মুক্ত’ করে দেয়া হবে ম্যাচটি। অর্থাৎ ইউটিউব, ফেসবুক যেকোন মাধ্যম ব্যবহার করে সেই ম্যাচটি দেখতে পারবেন জুভেন্টাস-ইন্টার মিলান সমর্থকেরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসক্রিস্টিয়ানো রোনালদোজুভেন্টাস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT