দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লা লিগার নতুন মৌসুমের প্রথম ম্যাচে রিয়াদ সোসিয়েদাদকে ৩-০ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। দলের হয়ে জোড়া গোল করেছেন গ্যারেথ বেল।
ইউরো চ্যাম্পিয়নশীপের ফাইনালে ইনজুরিতে পরেছেন রোনালাদো। সেটা এখনো ভালভাবে কাটেনি তার। তাই দলের প্রাণভোমরাকে ছাড়াই একাদশ গড়তে হয় কোচ জিদানকে। তবে সিআর সেভেনের অনুপস্থিতির কোনো আঁচ লাগেনি রিয়াল শিবিরে।
সোসিয়েদাদের মাঠে খেলা শুরুর পর দর্শকরা সিচে নড়েচেড়ে বসার আগেই জালে বল জড়িয়ে দেন বেল। দ্বিতীয় মিনিটে ড্যানিয়েল কাভাহালের ক্রস থেকে হেডে গোল করে ওয়েলস তারকা।
এক গোলে পিছিয়ে পড়ায় দ্রুত সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে স্বাগতিক সোসিয়েদাদ। রিয়ালের রক্ষণ ভেঙে বেশ কয়েকটি আক্রমণ করলেও ফিনিশিংয়ের অভাবে গোলের মুখ দেখা হয়নি তাদের। উল্টো ৪০ মিনিটে আবার লিড নেয় রিয়াল। রাফায়েল ভারানের বাড়ানো বল থেকে গোল করেন মার্কো আসেনসিও।
প্রথমার্ধে ২ গোলের লিড নেয় রিয়াল। বিরতির পর মাঠে নেমে একের পর এক আক্রমণ করতে থাকে তারা। কিন্তু জাল খুলে পেতে ব্যর্থ তারা। সবাই যখন ২-০ জয় নিয়ে মাঠ ছাড়া প্রস্তুতি নিচ্ছে ঠিক তখন নিজের দ্বিতীয় আর দলের তৃতীয় গোলটি করেন বেল। অতিরিক্ত সময়ে (৯০+৪) বেল গোলে সাহায্য করেন বদলি হিসেবে নামা কলম্বিয়ান তারকা জেমস রদ্রিগেজ।
রাতের অপর ম্যাচে দেভোরতিভো অ্যালাভেসের সাথে ১-১ গোলে ড্র করেছে গ্রিজম্যানহী অ্যাথলেটিকো মাদ্রিদ। এছাড়া এসপানিয়লকে ৬-৪ গোলে সেভিয়া এবং অ্যাথলেটিক ক্লাবকে ২-১ গোলে হারিয়েছে স্পোটিং গিজন।







