ব্রাজিলের লিজেন্ড রিভালদো বলেছেন, ক্রিশ্টিয়ানো রোনালদোই পারে পর্তুগালকে ইউরোসহ বিশ্বকাপের গৌরব এনে দিতে। এবং খুব শীঘ্রই রোনালদো এটা করে দেখাবে বলে আমার বিশ্বাস। কারণ সে একজন বিশ্বসেরা খেলোয়াড়।
গোল ডট কমকে রিভালদো আরো বলেছেন, ‘পর্তুগাল দলটি তারুণ খেলোয়াড়দের নিয়ে গড়া। রোনালদোর বিচক্ষণতা ও ক্রীড়াসুলভ আচরণ দিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে পারে।পর্তুগাল দলটি সব সময়ই ভালো খেলে। শিরোপা জেতা এখন খুব নিকটে পর্তুগীজদের জন্য’।
তিনবার ব্যালন ডি’অর জেতা ত্রিশ বয়সী রোনোলদো যদি নিজের দেশের জন্য বড় শিরোপা আনতে পারে তাহলে তিনি তার দেশের অবিসংবাদিত হিরোতে পরিণত হবে।







