চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদিনহো এতটাই ‘বেকুব’, বোঝেননি অপরাধ করছেন!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪০ অপরাহ্ণ ০৮, মার্চ ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

ভুয়া পাসপোর্ট ও জাল কাগজপত্র নিয়ে প্রবেশ করায় ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা রোনালদিনহোকে গ্রেপ্তারের পর নেয়া হয়েছে প্যারাগুয়ের আদালতে। একজন অবৈধ প্রবেশকারী হিসেবে বিচার করা হবে তার। আইনজীবী অ্যাডলফো মারিন যদিও বলছেন, এমন অপরাধ করার মতো মানুষই নন তার মক্কেল!

দাতব্য অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য বুধবার প্যারাগুয়ে পৌঁছে রাজধানী আসেনসিওনের কাছের এক হোটেলে উঠেছিলেন রোনালদিনহো ও তার ভাই। সেখানে তল্লাশি চালিয়ে ২০০২ বিশ্বকাপ জয়ী তারকার লাগেজ থেকে ভুয়া কাগজপত্র উদ্ধার করে প্যারাগুয়ে পুলিশ।

‘এটা একটা গুরুতর, শাস্তিযোগ্য অপরাধ। কারণ এভাবে প্রবেশ করে রোনালদিনহো প্যারাগুয়ের স্বার্থ বিনষ্ট করেছেন।’ সাংবাদিকদের এমনই বলেছেন বিচারক ক্লারা রুইজ।

‘তিনি এখন ভ্রমণ ঝুঁকিতে আছেন। তার এই দেশে কোনো স্বজন নেই। তিনি এই দেশে এসেছেন অবৈধভাবে, থেকেছেন অবৈধভাবে।’

ব্রাজিলিয়ানদের প্যারাগুয়ে প্রবেশে কোনো পাসপোর্টের প্রয়োজন হয় না। তারপরও কেনো নকল পাসপোর্ট নিয়ে দেশটিতে প্রবেশ করেছেন সেটির কোনো সদুত্তর দিতে পারেননি রোনালদিনহোরা। এমন দাবিও করেছেন, উপহার হিসেবে বিমানবন্দরে দুজনের হাতে এই পাসপোর্ট ধরিয়ে দেয়া হয়েছে। তদন্তে বলা হয়েছে, ব্রাজিলিয়ান পাসপোর্ট দিয়েই সাওপাওলো বিমানবন্দর থেকে প্যারাগুয়ের বিমানে উঠেছিলেন দুজনে। নামার পর সেই পাসপোর্ট রেখে দেয়ার হয়েছে তাদের থেকে।

শুধু শুধু ভুয়া পাসপোর্ট নিয়ে তার মক্কেল বোকামি করেছেন বলে মনে করেন অ্যাডলফো মারিন। এতে কোনো দোষ দেখছেন না তিনি। দোষ করলেও সেটা মনের অজান্তেই হয়েছে বলে মনে করছেন এই আইনজীবী, ‘রোনালদিনহো জানতেন না যে তিনি অপরাধ করছেন। কারণ তিনি বোঝেননি তাকে ভুয়া কাগজপত্র দেয়া হয়েছে। তিনি একজন বেকুব! কিন্তু আদালত এটা বিশ্বাস করছে না।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্যারাগুয়েব্রাজিলরোনালদিনহো
শেয়ারTweetPin

সর্বশেষ

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

জুলাই ৯, ২০২৬

হলুদ কার্ড তুলে দিতে ফিফায় ফ্রান্সের আপিল খারিজ, নিষেধাজ্ঞার ঝুঁকিতে ওলিসে

জুলাই ৯, ২০২৬

বৃক্ষরোপণকে জাতীয় দায়িত্ব ও সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির

জুলাই ৯, ২০২৬

বৃক্ষরোপণ ও পরিচর্যায় জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে: প্রধানমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘের সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT