চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোজ খাওয়া উচিত নয় যে খাবারগুলো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৫ পূর্বাহ্ণ ১২, ডিসেম্বর ২০১৫
অন্যান্য
A A

কিছু খাবার আমাদের প্রতিদিনের পুষ্টি জোগায় আর কিছু খাবার আমাদের শরীরে আরো বেশি ক্ষতি বয়ে আনে। তবে আমাদের খাদ্য তালিকায় এমন কিছু পুষ্টিকর খাবারও থাকে যেগুলো রোজ রোজ না খাওয়াই ভালো।

জেনে নিন তেমনই কিছু খাবারের তালিকা:

এক গ্লাস দুধ: খাবারের তালিকায় একটি স্বাস্থ্যকর সংযোজন একগ্লাস দুধ। কিন্তু এটা শরীরের অগ্রগতিকে বাধাগ্রস্থও করতে পারে। ঘুমানোর আগে, সকালের নাস্তায় বা বিকেলের নাস্তাতেও কি দুধ খাওয়া অভ্যাস আপনার? তাহলে একমাস বিরতি দিন। পার্থক্যটা নিজেই টের পাবেন। কম অলস বোধ করবেন, ত্বকটা বেশ পরিচ্ছন্ন দেখাবে, সঙ্গে কিছু ওজনও ঝরেছে মনে হবে।

মিষ্টি: প্রতিবার খাওয়া শেষে এক টুকরো মিষ্টি আপনি নিয়মিত খান? কিন্তু সেটার আদৌ কোনো প্রয়োজন নেই। আপনি সেটা জানেনও। তাহলে কেন নিজের ক্ষতি করছেন? বরং সপ্তাহে একদিন নিজেকে মিষ্টি ট্রিট দিন। সেটাই আপনার জন্য বেশি উপকারী হবে।

ভারী বিকেলের নাস্তা: দুপুর আর রাতের খাবারের মধ্যে অনেক ক্ষুধার্ত হয়ে পড়েন? তাই স্যান্ডউইচ হোক বা সমুচা, এসময় ভারী কিছু একটা খাওয়া চাই-ই চাই। এটাও কিন্তু খুবই অস্বাস্থ্যকর। সারাদিন নিজেকে সুস্থ রাখার প্রচেষ্টা নষ্ট করতে এই একটা কাজই যথেষ্ট। তারচেয়ে বরং বিকেলে এমন কিছু খান যেটাতে প্রচুর স্বাস্থ্যকর প্রোটিন ও ফ্যাট রয়েছে। যেমন বাদাম। তাহলে ক্ষুধাও মোকাবেলা করতে পারবেন আবার সুস্থতাও নিশ্চিত হবে।

আলু:  সবজি বা অন্য কিছুর সঙ্গে আলু খাওয়া আপনার অভ্যাস? সতেজ সবজি কিন্তু কোনো কিছুর সাহায্য ছাড়াই সুস্বাদু। আলু ব্যবহারের দরকার কি? রোজ রোজ সব সবজিতে আলুর ব্যবহার সবজির গুণই নষ্ট করে দিতে পারে। সুতরাং সাবধান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খাবার
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT