চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোজিনার জন্য নাট্যযাত্রা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৪ পূর্বাহ্ন ২০, মে ২০২১
বিনোদন
A A

সাংবাদিক রোজিনা ইসলামের উপর নির্যাতন, মামলা ও কারাগারে প্রেরণের ঘটনায় প্রতিবাদ জানাতে ভিন্ন রকমের একটি নাট্যযাত্রার উদ্যোগ নিয়েছে নাট্য সংগঠন প্রাচ্যনাট।

‘রোজিনার জন্য নাট্যযাত্রা’ শিরোনামে এই যাত্রায় ২ কিলোমিটার হাঁটবেন নাট্যকর্মীরা। প্রাচ্যনাট ও নাট্যদলের বন্ধুরা এ আয়োজন করছে। সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (২০ মে) বিকেল ৪টায় এই নাট্যযাত্রা শুরু হবে সচিবালয় থেকে, শেষ হবে শাহবাগ গিয়ে।

প্রাচ্যনাটের পাঠানো বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, একটা অস্বস্তিকর সময় যাচ্ছে অরাজকতার হাত ধরে। রুচি স্বাস্থ্যহীনতায় ভুগছে মানুষ, প্রদর্শন করছে নিজের পেশীশক্তি। অসামঞ্জস্যতা নিয়ে প্রশ্ন করতে গেলে আপনিও প্রশ্নের মুখোমুখি হন- এসব জানার আপনি কে? চুপ থাকেন, নিজেরটা বুঝে নেন, আর চোখ বুজে থাকেন। আপনি যদি না মানেন অপশক্তি আপনার টুটি চেপে ধরে আপনার কণ্ঠ রোধ করবে। এসব অপশক্তি যতবার টুটি চেপে ধরবে ততবারই কণ্ঠ দ্বিগুণ চিৎকার করে উঠবে। আমারও চিৎকার করতে চাই রোজিনার জন্য, চিৎকার করতে চাই দুর্নীতি বন্ধ করার জন্য।

নাট্যকর্মীসহ প্রাচ্যনাটের সকল বন্ধুদের স্বাস্থ্যবিধি মেনে এই নাট্যযাত্রায় অংশ নিয়ে রোজিনার জন্য সংহতি জানাতে এবং সকল প্রকার দুর্নীতিকে না বলতে আহ্বান জানানো হয়েছে।

পেশাগত দায়িত্ব পালনের জন্য সোমবার (১৭ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টার বেশি আটকে রেখে হেনস্তা করা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত সাড়ে আটটার দিকে পুলিশ তাকে শাহবাগ থানায় নিয়ে যায়। পরে তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টে মামলা দায়ের করা হয়।

রোজিনা ইসলামকে মঙ্গলবার (১৮ মে) আদালতে তুলে রিমান্ডের আবেদন জানায় পুলিশ। আদালত রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে বৃহস্পতিবার (২০ মে) তার জামিন শুনানির দিন ধার্য করেছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: নির্যাতনপ্রাচ্যনাটরোজিনারোজিনা ইসলামলিড বিনোদনশাহবাগসাংবাদিক
শেয়ারTweetPin

সর্বশেষ

লিটন-সাইফের ফিফটিতে আকবরের দুরন্তকে ৬ উইকেটে হারাল ধূমকেতু

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পাকিস্তানের বিপক্ষে খেলব না আমরা বলিনি: সূর্যকুমার

ফেব্রুয়ারি ৫, ২০২৬

টানা তৃতীয়বার ‘‘মার্কেট লিডার (টিভি)’’ পুরস্কার জিতল টিভি হাট

ফেব্রুয়ারি ৫, ২০২৬

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

ফেব্রুয়ারি ৫, ২০২৬

২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT