চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোজার একদিন আগে আরেক দফা বাড়ল নিত্যপণ্যের দাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৭ অপরাহ্ণ ২৭, মে ২০১৭
বাংলাদেশ
A A

বেশ কয়েকদিন ধরেই বাড়ছিল নিত্যপণ্যের দাম। রোজা শুরুর হওয়ার একদিন আগে তা আরো বেড়েছে। বিশেষ করে বেগুন-শসা, টমেটো, কাঁচামরিচসহ বিভিন্ন সবজির দাম। শুধু সবজিই নয়, এরসঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মাছ ও মাংসের দামও। রাজধানীবাসী বলছে, বাজারে আগুন লেগেছে।

শনিবার রাজধানীর কয়েকটি  বাজার ঘুরে দেখা গেছে,  রমজানের একদিন আগে ১০ টাকা বেড়ে বর্তমানে প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৫০ টাকা, টমেটো প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা। গেল সপ্তাহেও এই  টমেটোর দাম ছিল ৩০ থেকে ৪০ টাকা। রোজার অতি প্রয়োজনীয় জিনিস বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। অন্যদিকে কাঁচা মরিচ প্রতিকেজি ৮০ থেকে ১০০ টাকা। গাজরের দাম বেড়েছে দ্বিগুন। প্রতি কেজি গাজর বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। প্রতি হালি লেবু আগের সপ্তাহের তুলনায় দ্বিগুন বেড়ে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।  

এছাড়া লাউ, মিষ্টি কুমড়া, বাঁধাকপি, করলা, কাকরোল, ধুন্দল, মুলা, কাঁচ কলা, কাঁচা পেঁপে, কচুসহ সাধারণ সবজির আগের তুলনায় বেড়েছে প্রায় দ্বিগুণ।

সবজির পাশাপাশি মাছ-মাংসের বাজারেও লেগেছে আগুন। কয়েকটি বাজারে ঘুরে দেখা গেছে প্রতি কেজি রুই ও কাতল মাছ ২০ থেকে ৪০ টাকা বেড়ে ৩০০ থেকে ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও পাঙ্গাস ১২০ থেকে ১৫০ টাকা, কই ২৪০ থেকে ৩০০ টাকা, টেংরা ৪০০ থেকে ৬০০ টাকা, শিং ৪৪০ টাকা থেকে ৭০০ টাকায়।

মাংসের বাজারে দেখা গেল রমজানে গরুর মাংসের দাম ৪৭৫ টাকা কেজি দরে বিক্রি কথা থাকলেও প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। খাসির মাংস ৭২০ থেকে ৭৮০ টাকা, ফার্মের মুরগি ১৬৫ থেকে ১৭৫ টাকা, মাঝারি আকারের পাকিস্তানি কর্ক মুরগি প্রতি হালি ৬০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়াও রমজানের অতি দরকারী সামগ্রী ছোলা এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি ১০০ টাকার কাছাকাছি পৌঁছে গেছে। এক সপ্তাহ অাগে প্রতি কেজি ছোলা বিক্রি হয়েছে ৭০ থেকে ৭৫ টাকা। যা এখন বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯৫ টাকায়।

Reneta

বাজারে এমন লাগামহীন দামের কারণ হিসেব বেশির ভাগ ক্রেতারা অভিযোগ করেছেন সরকারের নিয়ন্ত্রণ না থাকাকে।  তাদের মতে, বাজারে কোনো প্রকার সরকারি মনিটরিং না থাকায় পাইকারি বাজার থেকে শুরু করে খুচরা বাজারের এই অবস্থা।

তবে বিক্রেতাদের দাবি ভিন্ন তারা বলছেন, বাজারে পর্যাপ্ত সরবরাহ না থাকায় দাম সামান্য বেড়েছে। এছাড়াও রমজানে সময় বেগুন, টমেটো, লেবু, কাঁচামরিচের চাহিদা বেশি থাকায় দাম বেড়েছে।

ছবি: জাকির সবুজ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাজার দররমজান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT