চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা সেল গঠন করেছে সরকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৬ অপরাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
রোহিঙ্গা শরণার্থীরা ক্যাম্পে বসে, কিছু শিশু ও নারী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ভূখন্ডে রোহিঙ্গা জনগোষ্ঠীর অনুপ্রবেশের প্রেক্ষিতে সীমান্তবর্তী এলাকার সার্বিক পরিস্থিতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির নজর রাখতে রোহিঙ্গা সেল গঠন করেছে সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এই সেল গঠন করে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু হেনা মোস্তফা জামানের সই করা এ সংক্রান্ত একটি আদেশে এ তথ্য জানানো হয়। তবে আদেশটি ৫ সেপ্টেম্বর ইস্যু করা হলেও রোববার প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অধিশাখা থেকে সেল গঠনের বিষয় এতে বলা হয়, বাংলাদেশ ভূখন্ডে রোহিঙ্গা জনগোষ্ঠীর অনুপ্রবেশের প্রেক্ষিতে কক্সবাজার ও বান্দরবানসহ এর সীমান্তবর্তী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির নজর রাখতে রোহিঙ্গা সেল গঠন করেছে সরকার।

রোহিঙ্গা সেলের ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করবেন আবু হেনা মোস্তফা জামান উপসচিব(রাজনৈতিক-১)।

প্রথম বিকল্প কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ ফারুক-উজ-জামান উপসচিব(রাজনৈতিক-২।

দ্বিতীয় বিকল্প কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন মনির হোসেন চৌধুরী উপসচিব(সীমান্ত-৩)।

Reneta

রোহিঙ্গা সেলের প্রধান সমন্বয়ক অতিরিক্ত সচিব(রাজনৈতিক) মো. সামছুর রহমান ও সমন্বয়ক মো.শফিকুর রহমান যুগ্ম সচিব(রাজনৈতিক-২)হিসেবে দায়িত্ব পালন করবেন।

রোহিঙ্গা সেল নিম্ন বর্ণিত বিষয় সম্পর্কে হালনাগাদ তথ্যাদি সংগ্রহ ও সংরক্ষণ করবে।

১. রোহিঙ্গা অনুপ্রবেশ সম্পর্কিত প্রতিদিনের তথ্যাদি।
২. পুশব্যাক সম্পর্কিত তথ্যাদি।
৩. সম্প্রতি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের শুমারির (Biometric সহ) সর্বশেষ অগ্রগতি।
৪. সন্নিহিত সীমান্তবর্তী এলাকার সর্বশেষ পরিস্থিতি।
৫. উদ্ভুত পরিস্থিতিতে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ কার্যক্রম।
৬. চিহ্নিত বা নির্ধারিত স্থানের মধ্যে রোহিঙ্গাদের অবস্থান সীমাবদ্ধ রাখা সম্পর্কিত গৃহীত সর্বশেষ ব্যবস্থাদি।
৭. রোহিঙ্গাদের আবাসন ও মানবিক সহায়তা প্রদান সম্পর্কিত কার্যক্রম।
৮. মানবিক সহায়তা প্রদানে নিয়োজিত বিভিন্ন সরকারি, বেসরকারী ও আন্তর্জাতিক সংস্থার গৃহীত কার্যক্রম সম্পর্কিত অগ্রগতি।
৯. মায়ানমার সীমান্তবর্তী বাংলাদেশ অংশে বিদেশী ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সফর সম্পর্কিত তথ্যাদি।
১০. মায়ানমারের অভ্যন্তরে বিশেষ করে রাখাইন রাজ্যের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সম্পর্কিত তথ্যাদি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্মার্টফোনে ‘এইচডিআর প্লেব্যাক’ সুবিধা চালু করল ইউটিউব

পরবর্তী

পাঁচ ওয়ানডে খেলতে আসছে আফগান যুবারা

পরবর্তী
আফগান যুব ক্রিকেট দল মাঠে প্রস্তুত, নতুন খেলোয়াড়দের সাথে।. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ ওয়ানডে খেলতে আসছে আফগান যুবারা

বাংলাদেশি সংবাদ পাঠিকা চ্যানেল আই অনলাইন এর জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের প্রতি সম্মান জানিয়ে জন্মদিনের কেক কাটেননি পপি

সর্বশেষ

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই ২০, ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান, সম্পদ জব্দ

জুলাই ২০, ২০২৬

মেসির চোখে জল, অমিতাভ বচ্চনের হৃদয়ছোঁয়া বার্তা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT