চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোজা থাকার উপকার

হাবিবা নাজনীন মিথিলা হাবিবা নাজনীন মিথিলা
১১:৫৭ পূর্বাহ্ণ ০৬, জুন ২০১৭
স্বাস্থ্য
A A
সারা দিন রোজা রাখার পর ইফতারের জন্য অপেক্ষা। ছবি: সংগৃহীত

সারা দিন রোজা রাখার পর ইফতারের জন্য অপেক্ষা। ছবি: সংগৃহীত

রমজান মাসে যে শুধু ধর্মীয় ব্যাপার রয়েছে তা নয়, এর কিছু স্বাস্থ্যগত উপকারী দিকও রয়েছে। তাই রমজান শুধু আত্নশুদ্ধির জন্য নয়, শরীরকে সুস্থ রাখতেও জরুরী। রোজা রাখার স্বাস্থ্যগত উপকারগুলো হলো—

  • রমযানে ওজন কমার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই কেউ যদি রমযানে অতিরিক্ত খাবার না খায়, বরং স্বাভাবিক খাবার খায়, তবে তার কোলেস্টেরলের মাত্রা কমবে।
  • ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে রোজা ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। সাধারণত দেখা যায়, বেশি দিন ইনসুলিন নিতে নিতে তার কার্যকারিতা কমে যায়। তবে ফাস্টিং করলে বা উপবাস করলে এর কার্যকারিতা বাড়ে।
  • রোজা রাখলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। পুরাতন রোগ প্রতিরোধ ক্ষমতাকে ভেঙ্গে, নতুন করে প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সাহায্য করে রোযা।
  • ক্যানসার রোগীদের ক্ষেত্রে রোজা খুব উপকারী। বিশেষ করে যাদের কেমোথেরাপি নিতে হয়, তারা যদি কেমো নেওয়ার আগে তিন-চার দিন উপবাস করেন, তবে কেমোর রিঅ্যাকশনটা কম হবে। তাই তাদের ক্ষেত্রে শুধু রমযান মাসে নয়, এটা যে কোন সময়েই কার্যকরী।
  • আমাদের শরীরে কিছু ক্ষতিকারক পদার্থ রয়েছে, যা সারা বছর অনেক বেশি খাবার খাওয়ার ফলে শরীর থেকে বের হতে পারে না। রোজা রাখার ফলে এই ক্ষতিকারক পদার্থগুলো সহজেই শরীর থেকে বের হওয়ার সুযোগ পায়।
  • রোজার সময় তিন বেলার খাবারগুলো যদি একেবারে বেশি বেশি না খেয়ে একটু গ্যাপ দিয়ে খাওয়া হয়, তবে তা শরীরকে চাঙ্গা রাখবে। তবে খেয়েই ঘুমাতে যাওয়া ঠিক হবে না। ভারি খাবারের গ্যাপে লিকুইড জাতীয় খাবার খেয়ে শরির চাঙ্গা রাখতে হবে।

সর্বোপরি রোজায় যদি সব খাবার পরিমিত খাওয়া যায় এবং বাড়তি তেল চর্বি না খাওয়া হয়, তবে শরীর আপনা আপনি চাঙ্গা থাকবে এবং এর উপকারীতা দীর্ঘ সময় পাওয়া যাবে।

পরামর্শ দিয়েছেন : ডা. নয়নমনি সরকার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

Banglabid

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপকারিতারমজানরোজা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রমজানে মাথা ব্যথা!

পরবর্তী

অস্ট্রেলিয়ায় সন্ত্রাসী হামলা

পরবর্তী
অস্ট্রেলিয়ায় সন্ত্রাসী হামলা

অস্ট্রেলিয়ায় সন্ত্রাসী হামলা

দুই বছর পর ঈদুল ফিতর উপলক্ষে আসছে জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণবের নতুন অ্যালবাম, নাম ‘অন্ধশহর’

অর্ণবের ১৭টি গান নিয়ে একটি অ্যালবাম

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT