‘রেমো ডি সুজা’ পরিচালিত ‘রেস-৩’ তে অভিনয় করছেন ‘কিক’ ছবির জুটি সালমান খান এবং জ্যাকলিন ফার্নান্দেজ। দিল্লীতে এক প্রেস ব্রিফিং এ এই ছবিতে অভিনয় করার কথা জানান এই দুই তারকা।
‘রেস- ৩’ ছবিতে খলচরিত্রে অভিনয় করার কথা ছিল সালমান খানের। কিন্তু সালমান এখন অভিনয় করবেন প্রধান চরিত্রে। এর আগে ‘রেস- ১’, ‘রেস- ২’ এর মূল চরিত্রে ছিলেন সাইফ আলী খান। এবারও তারই মূল চরিত্রে অভিনয় করার কথা ছিল। কিন্তু পরিচালক ডি সুজা সাইফকে সরিয়ে সালমানকে মূল চরিত্রের জন্য বাছাই করেন।
বর্তমানে ‘টাইগার জিন্দা হ্যায়’ চলচ্চিত্রে শুটিংয়ের জন্য সালমান আছেন মরক্কোতে। ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির শুটিং শেষ করে ‘রেস-৩’-এর শুটিং শুরু করবেন সালমান। জ্যাকলিন এখন ‘জেন্টলম্যান’ ছবিটি নিয়ে ব্যস্ত। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা। ডেকান ক্রনিকল।








