চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেলপথে ঈদযাত্রায় শঙ্কা

মেরিনা লাভলীমেরিনা লাভলী
১১:৫৪ পূর্বাহ্ণ ২৯, আগস্ট ২০১৭
জনপদ, রংপুর
A A

বন্যায় রংপুর বিভাগের রেলপথে প্রায় ২৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্লিপার ভেসে যাওয়া, লাইন দেবে যাওয়ায় বন্ধ রয়েছে অনেক রুটে ট্রেন যোগাযোগ। ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি লাঘবে রেল যোগাযোগ স্বাভাবিক করতে কাজ করছে রেল বিভাগ।

ভারী বর্ষণ ও উজানের পানিতে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও ও কুড়িগ্রাম জেলার ১২৫টি স্থানে ১০০ কিলোমিটার রেলপথের ক্ষতি হয়েছে। এতে করে আন্তঃনগরসহ ২২টি ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

উত্তরাঞ্চলের মানুষের নিরাপদ যাত্রার অন্যতম মাধ্যম ট্রেন। সড়ক পথের বেহাল দশা হওয়ায়, ঈদে ঘরমুখো মানুষের ভরসা ট্রেন। তবে এবারের বন্যায় রেলের ক্ষতি হওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা।

বন্যার পানিতে রংপুরের কাউনিয়া-তিস্তা-মহেন্দ্র নগর পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার রেলপথের ২০টি স্থানে, দিনাজপুরের চিরিরবন্দর থেকে মনমথপুর পর্যন্ত ২২ কিলোমিটারের ৪৮টি স্থানে, লালমনিরহাটের হাতিবান্ধায় ১২০ ফুট রেল লাইন এবং কুড়িগ্রাম জেলায় রেলের দুটি ব্রিজ ভেঙ্গে গেছে। এখন চলছে ক্ষতিগ্রস্ত এসব রেলপথ মেরামতের কাজ।

ঈদের আগেই ক্ষতিগ্রস্ত রেলপথ মেরামতে কাজ শুরু করেছে রেলবিভাগ। তবে সময়মত কাজ শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদযাত্রারেলপথ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরাকে পৌঁছেছে খামেনির মরদেহ, নেওয়া হবে নাজাফ ও কারবালায়

জুলাই ৮, ২০২৬

‘ব্যবসার জন্যই ফিফা আর্জেন্টিনা ও মেসিকে রেখে দিতে চায় বিশ্বকাপে’

জুলাই ৮, ২০২৬

‘ম্যাচটা পাতানো ছিল, আর্জেন্টিনাকে আরেকটা বিশ্বকাপ জয়ের অভিনন্দন’

জুলাই ৮, ২০২৬

দক্ষিণ এশিয়ায় এফডিআই প্রবৃদ্ধিতে শীর্ষে বাংলাদেশ

জুলাই ৮, ২০২৬

টানা বৃষ্টির প্রভাব রাজধানীতে, জলাবদ্ধতায় নাকাল নগরবাসী

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT