চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেলক্রসিংয়ে গেট নেই, জয়পুরহাটে বাড়ছে দুর্ঘটনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩২ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০১৫
বাংলাদেশ
A A

রেলগেট না থাকায় জয়পুরহাট জেলার বেশ ক’টি রেলক্রসিংয়ে বাড়ছে দুর্ঘটনা। আক্কেলপুরের আমট্ট রেলক্রসিং টজেডির ৯ বছর পেরিয়ে গেলেও আজও সেখানে নির্মিত হয়নি রেলগেট। একের পর এক ঘটেই চলেছে দুর্ঘটনা।

জয়পুরহাটে অরক্ষিত রয়েছে বেশ ক’টি রেলগেইট। ২০০৬ সালের ১১ জুলাই আক্কেলপুর মহিলা কলেজ সংলগ্ন আমট্ট রেলক্রসিং-এ বাস ট্রেন সংঘর্ষে প্রাণ হারায় ৩৫জন। আহত হয় আরও ৪০জন।

স্থানীয়দের অভিযোগ শুধু রেলগেইট না থাকার কারনেই ঘটছে এমন দুর্ঘটনা। এলাকাবাসীর অভিযোগ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এত লোক মারা যাবার পরও রেল কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নেয়নি। তাদের আশা রেল কর্তৃপক্ষ যথাযথ উদ্যোগ নিবে।

যাত্রীরা অভিযোগ করে জানিয়েছে রেল ক্রসিং না থাকায় তাদের যাতায়ত করতে হয় ভয়ের মধ্য দিয়ে।

সেই ভয়াবহ দুর্ঘটনার পর তদন্ত কমিটির সুপারিশ আসে গেট নির্মাণের আর রেল বিভাগের পক্ষ থেকে ২০০৭ সালে ৬০ লাখ ৭২ হাজার ৪৪৫ টাকা বরাদ্দ চেয়ে চিঠি দেওয়া হয় সড়ক বিভাগকে। কিন্তু সে বরাদ্দ এখনও সীমাবদ্ধ রয়েছে শুধু আশ্বাসেই।

জয়পুরহাটের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বুলবুল আহম্মেদ জানান, রেলওয়ে বিভাগ থেকে প্রায় ৬০ লক্ষ টাকা প্রাক লোন প্রদান করা হয়। তবে সেটা অনুমোদন ও বরাদ্দের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অনুমোদন ও বরাদ্দ হয়ে এলে আমরা যথাযথ ব্যবস্থা নেবো।

Reneta

রেল বিভাগ আর সড়ক বিভাগের রশি টানাটানিতে সেই গেট নির্মাণ হয়নি আজও। স্থানীয়রা বলছেন, আর কতবড় দুর্ঘটনা ঘটলে টনক নড়বে প্রশাসনের ?

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয়পুরহাটরেলক্রসিং
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT