চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগস্টে বেড়েছে রেমিটেন্স প্রবাহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪০ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০১৭
অর্থনীতি
A A
রেমিটেন্স ফি-রেমিটেন্স প্রবাহ

রেমিটেন্স প্রবাহ চলতি বছরের আগস্টে আগের চেয়ে বেড়েছে। এ সময়টায় ১ হাজার ৪১৮.৫৮ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স দেশে এসেছে। ২০১৬ সালের জুন মাসের পর এটি সবোর্চ্চ রেমিটেন্স প্রবাহ।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান বাসস’কে জানিয়েছেন, প্রবাসী বাংলাদেশিরা যে কোনো উৎসবের আগে দেশে বেশি পরিমাণে রেমিটেন্স পাঠায়। পবিত্র ঈদ-উল-আযহার আগে সাধারণত রেমিটেন্স একটু বেশিই আসে। এ বছরও সেটাই ঘটেছে।

তবে তিনি জানান, রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির এই ধারা অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক বৈধ চ্যানেলে দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিদের উৎসাহিত করতে কিছু পদক্ষেপ নেয়ায় সার্বিক পরিস্থিতির উন্নতি হয়েছে।

Banglabid

ডেপুটি গভর্নর বলেন, কিছু অনানুষ্ঠানিক চ্যানেলে টাকা পাঠানোর অংশ হিসাবে কেন্দ্রীয় ব্যাংক কঠোর নজরদারিতে মোবাইল ব্যাংকিংয়ের অনুমোদন দেয়। একই সঙ্গে অবৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠানোর কিছু মোবাইল নম্বর জব্দ করা হয়। অবৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠানোর কারণে ২০১৪-১৫ সালে দেশে রেমিটেন্স প্রবাহ কমে গিয়েছিল।

তবে পরে কিছু পদক্ষেপ নেয়ায় পরিস্থিতির উন্নতি হয় উল্লেখ করে তিনি জানান, আগস্ট মাসে ১ হাজার ৪১৮.৫৮ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স বাংলাদেশে এসেছে। এর আগের বছর এ সময়ে দেশে রেমিটেন্স এসেছিল ২৩৪.৯৭ মিলিয়ন ডলার। আবার জুলাইয়ে দেশে রেমিটেন্স এসেছে ১ হাজার ১১৫.৫৭ মিলিয়ন ডলার এবং ২০১৬ সালের এ সময়ে এসেছিল ১১০.০৬ মিলিয়ন।

কেন্দ্রীয় ব্যাংকের দেয়া তথ্য অনুযায়ী, ২০১৫ সালে দেশে ১৫, হাজার ৩১৬.৯১ মিলিয়ন মার্কিন ডলার, ২০১৬ সালে ১৪ হাজার ৯৩১ মিলিয়ন মার্কিন ডলার এবং ২০১৭ সালে ১২ হাজার ৭৬৯ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছিল।

Reneta

সাম্প্রতিক রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পযার্য়ক্রমে রেমিটেন্স বাড়ার ইঙ্গিতই বহন করছে। এ বছরের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির এ ধারা অব্যাহত থাকবে বলেই ধারণা করা হচ্ছে।

রাজী হাসান আরও বলেন, অবৈধ পথে প্রবাসী বাংলাদেশিদের দেশে টাকা পাঠানো বন্ধ করতে অবৈধ বিকাশ অথবা রকেট এজেন্ট বন্ধ করে দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিদেশে বাংলাদেশ মিশনগুলোকে নির্দেশনা পাঠানো হয়েছে।

এর আগে রেমিটেন্স প্রবাহ কমে যাবার কারণ উদঘাটনে মালয়েশিয়ায় দু’টি তদন্ত দল পাঠানো হয়। তদন্তে দেখা গেছে, প্রবাসীরা দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে বিভিন্ন কারণে অবৈধ চ্যানেল ব্যবহার করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ব্যাংকরেমিটেন্সরেমিটেন্স প্রবাহ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফিরোজা বেগম: কিংবদন্তি হয়ে বেঁচে আছেন ভক্তদের অন্তরে

পরবর্তী

রোহিঙ্গা ইস্যুতে ভারতসহ বিশ্ব সম্প্রদায়কে পাশে পাওয়ার আশা ১৪ দলের

পরবর্তী
বিশেষ অতিথি ও অতিথিরা রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ইস্যুতে ভারতসহ বিশ্ব সম্প্রদায়কে পাশে পাওয়ার আশা ১৪ দলের

একাকী বৃদ্ধা মা জঙ্গলে বসে, অন্ধকার পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ বছর জঙ্গলে একা শতবর্ষী বৃদ্ধা মা, খোঁজ নেয় না সন্তানরা

সর্বশেষ

ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬

শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে যাতায়াত নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬

মেহেরপুরের কমিউনিটি ক্লিনিকগুলিতে ঔষুধের তীব্র সংকট, ভেঙ্গে পড়েছে চিকিৎসা সেবা

আগস্ট ২৪, ২০২৬

মরক্কান আইয়ুব বুয়াদির বিষয়ে চুক্তিতে পৌঁছেছে ম্যান সিটি

আগস্ট ২৪, ২০২৬

সিরাজগঞ্জের চলনবিলে উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালনে বদলে যাচ্ছে অর্থনীতি

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT