চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেফারি হলুদ কার্ড বাড়িয়ে দিলেন, তবে অটোগ্রাফ নিতে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৯ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

খেলোয়াড়টি তখনও ড্রেসিংরুমে ফেরেননি। ম্যাচ যদিও শেষ। রেফারি পকেট থেকে হলুদ কার্ডটা বের করে এগিয়ে দিলেন। ফুটবলারটির বুক ধক করেই ওঠার কথা! টানেলে বাজে আচরণের জন্যও তো কার্ড-নিষেধাজ্ঞা মেলে। তবে আর্লিং হাল্যান্ডের দিকে কোনো সতর্কবার্তার জন্য কার্ড বাড়িয়ে দেননি রেফারি, বেচারা ম্যাচ পরিচালক কেবল একটা অটোগ্রাফের ইচ্ছে সামাল দিতে পারেননি।

ঘটনা মঙ্গলবার রাতের। ইতিহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারের প্রথম লেগে ম্যানসিটির কাছে ২-১ গোলে হেরে বসেছে বরুশিয়া ডর্টমুন্ড। ক্লাবটির ভরসা হয়ে ওঠা স্ট্রাইকার হাল্যান্ড অবশ্য গোল এনে দিতে পারেননি। ফল, ভুগেছে ডর্টমুন্ড।

হারা ম্যাচ শেষে ড্রেসিংরুমে ফিরছিলেন হাল্যান্ড। টানেলের মুখে তার দিকে এগিয়ে যান রোমানিয়ান এক সহকারী রেফারি, পকেট থেকে হলুদ কার্ড বের করে এগিয়ে দেন, নরওয়ে তারকাকে অনুরোধ করেন অটোগ্রাফের জন্য।

সময়ের অন্যতম আলোচিত ফুটবলার ২০ বয়সী হাল্যান্ড অবশ্য হতাশ করেননি। সই করে দেন হলুদ কার্ডেই। সেই ভিডিও এখন ভাইরাল! জায়গা করে নিয়েছে খবরের শিরোনামেও।

মেসি-রোনালদোর পর নেইমার-এমবাপে নেবেন মহাতারকাদ্বয়ের জায়গা। কয়েকবছর ধরে সেই আলোচনার মাঝে ভালোভাবেই ঢুকে পড়েছে হাল্যান্ডের নাম। এমনকি নেইমার-এমবাপেকে ছাড়িয়ে রোনালদো-মেসিকেও টপকে যেতে পারেন নরওয়েজিয়ান গোলমেশিন, এমন আলোচনাও চলছে।

তাইতো ম্যানসিটি থেকে ম্যানইউ, বার্সা থেকে রিয়াল, বরুশিয়ার লিগ প্রতিপক্ষ বায়ার্ন, কে নেই হাল্যান্ডকে আসছে মৌসুমে দলে পাওয়ার দৌড়ে। অর্থের ঝনঝনানি নিয়ে ইউরোপের জায়ান্ট ক্লাবগুলো তার পেছনে ছুটছে, রোজ শিরোনামে উঠে আসছে সেসব। এমন একজন তারকার অটোগ্রাফের সাধ শুধু রেফারি কেনো, কেইবা সামলাতে পারে!

Reneta

যদিও উয়েফার নিয়মের বেড়াজালে আছে একজন রেফারি কোনো অবস্থাতেই একজন খেলোয়াড়ের কাছে অটোগ্রাফ চাইতে পারবেন না। ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা আবার বলে দিয়েছেন তার দিক থেকে কোনো সমস্যা নেই রেফারির এমন চাওয়ায়। এখন উয়েফা বেঁকে না বসলেই হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গার্দিওলাচ্যাম্পিয়ন্স লিগ-২০২১ডর্টমুন্ডম্যানসিটিলিড স্পোর্টসহাল্যান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT