চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেফারির সাহায্য পায় রিয়াল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১০ অপরাহ্ন ০৯, জানুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

রেফারির সাহায্য পায় রিয়াল— লা লিগায় লস ব্লাঙ্কোসদের বিরুদ্ধে এমন বিতর্ক পুরনো। মাঝেমাঝে কথা ওঠে, তুমুল বিতর্কও হয়। অনেকের দাবি, ভিএআর সিদ্ধান্তে সবসময় পেনাল্টি পায় স্প্যানিশ জায়ান্টরা, একই প্রেক্ষিতে যা অন্যরা পায় না। পুরনো সেই বিতর্ক অন্যভাবে টানল ভ্যালেন্সিয়া।

করিম বেনজেমা ও ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে শনিবার রাতে ভ্যালেন্সিয়া ৪-১ ব্যবধানে হারলেও তাদের দৃষ্টি ম্যাচের একমাত্র পেনাল্টির দিকে। তারা বেনজেমার করা গোলটি নিয়ে ক্ষোভ উগড়ে দিচ্ছে। গত ১৩ মাসে এভাবে ৩বার পেনাল্টি পেয়েছেন লস ব্লাঙ্কোসরা। ভ্যালেন্সিয়ার মতে, ডাকাতি করেছে কার্লো আনচেলত্তির দল।

ঘরের মাঠে মূহমূহ আক্রমণেও যখন জালের দেখা পাচ্ছিল না রিয়াল, তখনই তাদের পক্ষে পেনাল্টির বাঁশি বাজে। ম্যাচের প্রথমার্ধের শেষদিকে বক্সের ভেতর কাসেমিরোকে ফাউল করেন ওমার আলদেরেটেকে। পেনাল্টির নির্দেশ দেন স্প্যানিশ রেফারি আলেজান্দ্রো হার্নান্দেজ।

পেনাল্টি নিয়ে মাঠেই বিরোধিতা করে ভ্যালেন্সিয়া খেলোয়াড়রা। রেফারি হার্নান্দেজ সিদ্ধান্তে অটল থাকেন। ভিএআরের সাহায্যও নেননি। সেটা নিয়েই প্রশ্ন তুলেছে লস চে’রা। ক্লাবের টুইটারে লিখেছে, ‘মাদ্রিদে আবারও ডাকাতি শুরু হয়েছে।’

রেফারি বিতর্ক বেশ উত্তাপ ছড়াচ্ছে স্পেনে। বার্সেলোনার সেন্টারব্যাক জেরার্ড পিকে ভ্যালেন্সিয়ার পোস্টে কমেন্ট করেছেন। ‘চুপ থাকুন’- এমন ইমোজি দিয়ে পিকে লিখেছেন, ‘খুব জোরে বলবেন না, জরিমানা হবে।’

বিতর্কিত সেই পেনাল্টিতে বল জালে জড়িয়ে দারুণ এক রেকর্ড গড়েন বেনজেমা। রিয়ালের হয়ে ৩০০ গোলের মাইলফলক ছোঁয়ার পর জাল খুঁজে নেন আরেকবার। ৩৪ বছর বয়সী ফ্রেঞ্চম্যান মাত্র চতুর্থ খেলোয়াড় হিসেবে গড়েছেন এ রেকর্ড। ৫৮৪ ম্যাচে তার গোল ৩০১টি। ম্যাচপ্রতি তার গোল গড় ০.৫২।

Reneta

রিয়ালের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ৪২৮ ম্যাচ খেলে ৪৫০ গোল করে ধরাছোঁয়ার বাইরে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। সাবেক স্প্যানিশ তারকা রাউল গঞ্জালেস ৭৪১ ম্যাচে ৩২৩ গোল করেছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: পেনাল্টিবেনজেমাভ্যালেন্সিয়ারিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT