চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেফারির বর্ণনায় জিদানের ঢুসকাণ্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৯ অপরাহ্ণ ১৯, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

২০০৬ বিশ্বকাপের কথা উঠলেই সামনে আসে জিদানের ঢুসকাণ্ড। সেদিন কী ঘটেছিল, ঘটনার কতটুকু দেখেছিলেন রেফারি, তা নিজেই জানিয়েছেন ফাইনালের ম্যাচ পরিচালনা করা হোরেসিও এলিজোন্ডো।

আর্জেন্টিনার এই রেফারি বলছেন তিনি সেদিন জিদানকে ঢুস মারতে দেখেননি। শুধু দেখেছিলেন মার্কো মাতেরাজ্জি মাটিতে পড়ে আছেন। তাকে বিষয়টি অবহিত করেন চতুর্থ রেফারি স্প্যানিশ লুইস মেডিনা।

‘দেখি মাতেরাজ্জি মাটিতে পড়ে আছে। আমার থেকে ৩০/৪০ মিটার দূরে। তাই খেলা থামিয়েছিলাম,’ ঘটনার বর্ণনা দিয়ে হোরেসিও এলিজোন্ডো বলেন, ‘আমি ভাবলাম কী হল? দ্রুত ইন্টারকমে সহকারীর সঙ্গে যোগাযোগ করি। অবাক করার বিষয় হলো, প্রথমে সেও জানায় কিছুই দেখেনি।’

কিছুক্ষণ পর ভিডিও দেখে চতুর্থ রেফারি বলতে থাকেন, ‘হোরেসিও, হোরেসিও জিদান মাথা দিয়ে মাতেরাজ্জিকে ধাক্কা মেরেছে। তুমি দেখলে এটা বিশ্বাসই করতে পারবে না।’

হোরেসিও এলিজোন্ডো জানান, এরপর তিনি সিদ্ধান্ত নেন জিদানকে লালকার্ড দেখানোর। কারণ ততক্ষণে ঘটনাটি তিনি বুঝে ফেলেন।

ওই ম্যাচটি পরে পেনাল্টি শ্যুটআউটে গড়ায়। ইতালির বিপক্ষে হেরে যায় ফ্রান্স।

Reneta

পরে জিদান মুখ খোলেন। তিনি জানান, মাতেরাজ্জি সেদিন তার মা-বোনকে তুলে গালি দিয়েছিলেন। যার কারণে তিনি তাকে ধাক্কা মারেন।

ওই ধাক্কার আগেও জিদানের সঙ্গে তর্কাতর্কি হয় মাতেরাজ্জির। বল দখলের লড়াইয়ে একবার জিদানের জার্সি টেনে ধরেন তিনি। তখন জিদান তাকে ব্যঙ্গ করে বলেন, ‘এটা (জার্সি) পেতে হলে অনেকদিন অপেক্ষা করতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের পোলট্রি মাংসে নিরাপদ সীমার চেয়ে বেশি অ্যান্টিমাইক্রোবিয়াল

আগস্ট ৬, ২০২৬

দক্ষিণ এশিয়ার অন্যতম স্থিতিশীল মুদ্রা ‘টাকা’

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান

আগস্ট ৬, ২০২৬

বিশ্বের শীর্ষ ১১ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT