চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেড নোটিশ জারি করে চাপে রাখা যাবে না: বিএনপি

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৯:৩৫ পূর্বাহ্ণ ১৫, এপ্রিল ২০১৫
রাজনীতি
A A

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় অভিযুক্ত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি হলেও এতে বিএনপিকে চাপে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

বুধবার নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ড. রিপন বলেন, ‘আমরা এহেন অপপ্রচারের অপকৌশলের নিন্দা জানাই। ইন্টারপোলের রেড নোটিশ জারির মাধ্যমে বিএনপিকে চাপে রাখা মতো কোনো কৌশল নেই রাখাও যাবে না।’

তিনি বলেন, ইন্টারপোল হচ্ছে একটি বহুজাতিক প্রতিষ্ঠান, তারা নিজে কোনো কাজ করে না। এর কাজ হলো সংশ্লিষ্ট রাষ্ট্রের মানুষের সম্পর্কে কোনো তথ্য পেলেই একটি রেড অ্যালার্ট জারি করে। ইন্টারপোল উপযাজক হয়ে কোনো রেড অ্যালার্ট জারি করে না।

ইন্টারপোলের নোটিশে ভুল আছে বলেও দাবি করে রিপন বলেন, ‘তারেক রহমান কখনোই নিজেকে তারেক জিয়া বলে পরিচয় দেন না এবং তিনি বাংলায় কথা বলেন। উর্দুতে কথার বলার প্রসঙ্গ আনা বিভ্রান্তিমূলক।’

সরকারি একটি অতি উৎসাহী মহল প্রতিহিংসা চরিতার্থ করতে এরকম অপপ্রচার চালাচ্ছে বলেও দাবি বিএনপির এই নেতার।

Reneta

মঙ্গলবার তারেক রহমানকে গ্রেফতারে ‘রেড নোটিশ’ জারি করে ইন্টারপোল নামে পরিচিত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন।

হত্যাকাণ্ডের জন্যে তারেককে অভিযুক্ত করে ইন্টারপোলের ওয়েবসাইটে ‘ওয়ান্টেড পারসন্স’ এর তালিকায় তার ছবি ও ব্যক্তিগত তথ্য দিয়ে বলা হয়, বিচারের মুখোমুখি ও সাজা ভোগের জন্য তারেক রহমানকে খুঁজছে বাংলাদেশের বিচার বিভাগ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টারপোলতারেক রহমানবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT