চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেডিয়েন্টের কাছে হেরে এএফসি থেকে আবাহনীর বিদায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৩ অপরাহ্ণ ০২, মে ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

এএফসি কাপে গ্রুপ পর্বে নিজেদের পঞ্চম ম্যাচে মালদ্বীপের ক্লাব নিউ রেডিয়েন্টের বিপক্ষে ৫-১ গোলে হেরে বিদায় নিয়েছে আবাহনী লিমিটেড। আবাহনীর এটি তৃতীয় হার। বাকি দুটির একটিতে জয়, একটিতে ড্র। এই ম্যাচ আর শেষ ম্যাচটি জিতলে পরের রাউন্ডে যাওয়ার আশা জিইয়ে থাকত তাদের।

রেডিয়েন্টের বিপক্ষে আবাহনী ঘরের মাঠে খেলতে নেমেছিল ৭ মার্চ, বঙ্গবন্ধু স্টেডিয়ামে। আবাহনী সেদিন ০-১ গোলে হেরেছিল। প্রতিপক্ষের মাঠে এটি ছিল ফিরতি পর্বের ম্যাচ।

বুধবার ম্যাচের ১৯তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় নিউ রেডিয়েন্ট। আলী ফসির ডান পায়ের শটে বল জালে জড়িয়ে দেন।

আবাহনী সমতায় ফেরে দ্বিতীয়ার্ধের শুরুতে। ৪৬তম মিনিটে বক্সের ডান দিকে সাদ উদ্দিনের দারুণ একটি পাস পান কজিমা। ডান পায়ের শটে বল জালে জড়িয়ে দেন দলটির এই বিদেশী খেলোয়াড়।

গোল হজম করে নিউ রেডিয়েন্ট গতি বাড়িয়ে খেলতে থাকে। ৫১ মিনিটে তারা দ্বিতীয় গোলের দেখা পায়। প্রথম গোলদাতা আলী ফসির এবারও ব্যবধান বাড়ান। মোহাম্মদ উমাইরের থ্র বল থেকে বক্সের বাইরে বল ধরেন তিনি। একটু সামনে এগিয়ে ডান পায়ের শটে ব্যবধান ২-১ করেন।

পাঁচ মিনিট বাদে ফসির হ্যাটট্রিক পূরণ করেন। এবারও সেই থ্র থেকে বল ধরেন। থ্র’টি করেন আলী আশফাক। বক্সের মাঝখান থেকে ডানদিকের বার টার্গেট করে বল জালে জড়ান।

Reneta

দুই মিনিট বাদে আলী আশফাকও গোলের দেখা পান। বক্সের মাঝ থেকে বাঁদিকের বার ব্যবহার করে ডান পায়ের শটে ব্যবধান ৪-১ করেন।

ম্যাচের শেষ দিকে পঞ্চম গোলটি হজম করে আবাহনী। ৮৮তম মিনিটে আলী আশফাক তার দ্বিতীয় গোল করেন। মোহাম্মদ উমাইরের পাস ধরে বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে ব্যবধান ৫-১ করেন তিনি।

গ্রুপ ‘ই’ থেকে ১২ পয়েন্ট নিয়ে সবার উপরে নিউ রেডিয়েন্ট। দ্বিতীয় স্থানে ভারতের বেঙ্গালুরু। আবাহনী তিনে। সবার শেষে আইজল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবাহনী এএফসি কাপলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT