চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেডিমেড গার্মেন্টসের ২৫৯ কার্টন চুরির পণ্য উদ্ধার, গ্রেপ্তার ৭

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩২ অপরাহ্ণ ০২, জুন ২০১৯
অপরাধ
A A

রাজধানীর তুরাগের ধৌড় চৌরাস্তা এলাকা থেকে রেডিমেড গার্মেন্টসের কার্টন খুলে মালামাল চুরির সময় সাতজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা (সিরিয়াস ক্রাইম) বিভাগ।

গ্রেফতাররা হলেন, মো. মঞ্জুরুল ইসলাম, মো. রাসেল ওরফে শাহজাহান, মো. মনির হোসেন, মো. খোরশেদুল আলম ওরফে মামুন, মো. নাজিম, মো. মধু শেখ ও মো. আব্দুল করিম।

এসময় তাদের কাছ থেকে মেসার্স লেনী অ্যাপারেলস লিমিটেডের ২৫৯ কার্টনে ৩১০৮ পিস রেডিমেট গার্মেন্টস প্যান্ট ও একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

Banglabid

রোববার  ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আব্দুল বাতেন।

তিনি বলেন, রেডিমেট পণ্য বিদেশে শিপমেন্টের সময় একটি চক্র পথে কাভার্ড ভ্যান থেকে কার্টন খুলে কিছু মাল সরিয়ে রাখত। এতে রেডিমেট পণ্যটি বিদেশে রফতানির পর বায়ার মালামাল কম পেলে পুরো পেমেন্ট দিতে ও ভবিষ্যতে মালামাল নিতে অস্বীকৃতি জানাত, যা দেশের গার্মেন্টস শিল্পের জন্য চরম ক্ষতিকর। এমন এক চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আব্দুল বাতেন

গ্রেপ্তার চক্র সম্পর্কে তিনি বলেন, তারা একটি সংঘবদ্ধ চোরাই ও ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা পরিকল্পিতভাবে গার্মেন্টস শিল্পের ভাবমূর্তি বিদেশে ক্ষুণ্ন করার জন্য এবং গার্মেন্টস শিল্পকে ধ্বংসের জন্য বিদেশে পাঠানোর সময় প্রতিটি কার্টন থেকে কিছু মালামাল সরিয়ে পরবর্তীকালে অনুরূপভাবে কার্টনে চট্টগ্রাম বন্দরে পৌঁছে দেয়। ফলে বিদেশে পৌঁছার পর আমদানিকারকরা কার্টন খোলার পর মালামাল কম পায়।

Reneta

এ কারণে বিভিন্ন কোম্পানিকে জরিমানা এবং পরে ওই আমদানিকারক (বিদেশি কোম্পানি) বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসার আগ্রহ হারিয়ে ফেলেন।

এ বিষয়ে কিছুদিন ধরে গার্মেন্টস রফতানি পণ্যের এরকম বেশ কয়েকটি ঘটনা ঘটেছে এবং দেশের বিভিন্ন থানায় এ বিষয়ে একাধিক মামলা হয়েছে বলে জানান আব্দুল বাতেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভ্যানচালককে গলাকেটে হত্যার অভিযোগে আটক ১

পরবর্তী

বাবার কবরের পাশে শায়িত হবেন মমতাজউদদীন আহমদ

পরবর্তী

বাবার কবরের পাশে শায়িত হবেন মমতাজউদদীন আহমদ

সাকিব-মুশফিকের ফিফটি, দুইশ ছুঁল বাংলাদেশ

সর্বশেষ

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT