চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেডিও ভূমির ৭ বছরে পদার্পণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৭ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

শ্রোতা ভক্তদের ভালোবাসায় ৭ বছরে পা রেখেছে বেসরকারি রেডিও ‘রেডিও ভূমি’ এফএম বিরানব্বই দশমিক আট। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এদিন বাংলাদেশের ছোট পর্দা, চলচ্চিত্র ও গানের মানুষদের নিয়ে কেক কাটেন রেডিও ভূমির স্টেশন চিফ শামস সুমন।

প্রতিষ্ঠালগ্ন থেকে শুধুমাত্র শুদ্ধ দেশীয় বাংলা গান প্রচারের স্বকীয়তা নিয়ে অল্পদিনেই শ্রোতাদের কাছে পৌঁছে যায় রেডিও ভূমি। ২০১২ সালের ৩০ সেপ্টেম্বর রেডিও স্টেশনটি আনুষ্ঠানিক ভাবে যাত্রা করে।

৭ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত কেক কাটা অনুষ্ঠানে ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, চ্যানেল আইয়ের প্রোগ্রাম ম্যানেজার আমিরুল ইসলাম, রেডিও ভূমির স্টেশন চিফ শামস সুমন, অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, নির্মাতা সালাহউদ্দিন লাভলু, নির্মাতা বদরুল আনাম সৌদসহ শোবিজ অঙ্গনের আরো অনেকে।

অনুষ্ঠানে অতিথিরা জানান, বাংলাদেশের ঐতিহ্যের মাধুর্য ছড়ানোর কাজটি অত্যন্ত দক্ষতার সাথে চালিয়ে যাচ্ছে রেডিও ভূমি।

সুবর্ণা মোস্তফা বলেন, বিনোদনমূলক অনুষ্ঠানের পাশাপাশি রেডিও ভূমি দেশের খেলাধুলার সংবাদ প্রচারের মাধ্যমে সবার কাছে নির্ভরযোগ্য হয়ে উঠছে।

ক্রিকেট, ফুটবল, হকি ও বাংলাদেশের নানা খেলার বাংলা ধারাভাষ্য সম্প্রচারের ফলে রেডিও স্টেশনটি একেবারে সাধারণ মানুষের কাছেও তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে বলে মনে করেন উপস্থিত বক্তারা।

Reneta

শ্রোতাভক্তরাই রেডিও ভূমির আগামীর পথচলার অনুপ্রেরণা জানিয়ে ভবিষ্যতে আরো শ্রোতাবান্ধব অনুষ্ঠান নিয়ে আসবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করেন রেডিও ভূমির কর্তাব্যক্তিরা।

ছবি: তানভীর আশিক

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমপ্রেস টেলিফিল্মচ্যানেল আইফরিদুর রেজা সাগররেডিও ভূমিলিড বিনোদনশামস সুমনসুবর্ণা মোস্তফা
শেয়ারTweetPin

সর্বশেষ

টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোতে প্যারাগুয়ে

জুন ৩০, ২০২৬

৯৫ মিনিটে মার্তিনেল্লির গোল, জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

জুন ৩০, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রী-দুই সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার

জুন ৩০, ২০২৬

কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ভিন্নমুখী অবস্থান

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT