চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেডিও, টিভি ও সংবাদপত্রের নিউজপোর্টালে নিবন্ধন লাগবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২০ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

অনুমোদিত টেলিভিশন ও রেডিও চ্যানেলগুলোর নিউজপোর্টাল এবং দৈনিক পত্রিকাগুলোর অনলাইন সংস্করণের পরিচালনা করতে নিবন্ধন নিতে হবে- এমন বিধান রেখে ‘জাতীয় অনলাইন মিডিয়া নীতি ২০১৭ (সংশোধন ২০২০)’ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বাসস জানায়, সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক ভার্চুয়াল বৈঠকে এমন সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

প্রধানমন্ত্রী গণভবন থেকে এ ভার্চুয়াল বৈঠকে যোগ দেন এবং তার মন্ত্রিসভার সহকর্মীরা সচিবালয় থেকে সংযুক্ত হন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘লাইসেন্সকৃত টেলিভিশন চ্যানেল এবং রেডিওগুলোকে তাদের অনলাইন নিউজপোর্টাল পরিচালনার জন্য পূর্বানুমতি নিতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে। যেহেতু ( লাইসেন্স অনুযায়ী) তারা নিউজপোর্টাল চালানোর অধিকারপ্রাপ্ত নয়।’

তিনি বলেন, সংবাদপত্রগুলোকেও প্রিন্ট সংস্করণের সাথে অনলাইনে কোনো প্রকার পরিবর্তন আনলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে।পত্রিকাগুলো সচরাচর এটি করছে।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, কমিশন গঠিত না হওয়ায় তথ্য মন্ত্রণালয় অনলাইন নিউজপোর্টাল পরিচালনার অনুমতি দেওয়ার জন্য একটি কর্তৃপক্ষ নির্ধারণ করবেন।

Reneta

এছাড়া মন্ত্রিসভা ট্রাইব্যুনালের পরিবর্তে উপযুক্ত আদালতে মাদক সংক্রান্ত মামলার বিচারের বিধান রেখে ‘মাদকদ্রব্য (সংশোধন) আইন, ২০২০’-এর খসড়াও অনুমোদন করেছে এবং মেডিকেল কলেজ (পরিচালনা কমিটি) (বাতিল), আইন ২০২০-এর খসড়া নীতিগতভাবে অনুমোদন দিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনলাইনটেলিভিশনপ্রধানমন্ত্রীমন্ত্রিসভা
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT