স্প্যানিশ লা লিগায় আলাদা ম্যাচে ড্র করে পয়েন্ট হারিয়েছে বার্সেলোনা এবং
রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ১-১ গােল ড্র করে
বার্সা।
আর একই ব্যবধানে ভিলারিয়ালের কাছে আটকে গিয়ে টানা ১৭ ম্যাচ জেতার
রেকর্ড করতে পারেনি জিদানের রিয়াল।
এগিয়ে গিয়েও ঘরের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ড্র করেছে বার্সেলোনা। ৪১ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে নেন রাকিটিচ। চোট পেয়ে ৫৯তম মিনিটে মেসি মাঠ ছাড়লে তার দুই মিনিটের মধ্যে বার্সেলোনার জালে বল পাঠায় অ্যাটলেটিকো মাদ্রিদ। অ্যাটলেটিকোকে সমতায় ফেরান ফরোয়ার্ড আনজেল কোরেয়া।
ড্রয়ের রাতে বার্সার জন্য মরার ওপর খাড়ার ঘা হয়ে এসেছে লিওনেল মেসির ইনজুরি। পাকিপাকিভাবে না জানা গেলেও দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে পারে মেসিকে।
অন্যদিকে, সান্তিয়াগো বার্নাব্যুতে আক্রমণাত্মক ছিলো বিবিসি খ্যাত বেল-বেনজেমা-রোনালদোরা। কিন্তু ভিয়ারিয়ালের জমাট রক্ষণে সুবিধা করতে পারছিল না তারা। উল্টো প্রথমার্ধের ইনজুরি টাইমে মিডফিল্ডার ব্রুনোর গোলে এগিয়ে যায় ভিয়ারিয়াল। দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান রিয়াল অধিনায়ক সার্জিও রামোস।
আগামী শনিবার লিগের পরের ম্যাচে বার্সা মাঠে নামবে স্পোটিং গিজন। আর একই দিন রিয়ালের প্রতিপক্ষ লাস পালমাস।








