চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড সংখ্যক পরীক্ষার্থীর অংশগ্রহণে শুরু হয়েছে ৩৮তম বিসিএস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৬ পূর্বাহ্ন ২৯, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A

৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার সকাল ১০ টায় শুরু হয়েছে। পরীক্ষা চলবে ১২টা পর্যন্ত। দেশের মোট ২৮৩টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পিএসসি জানিয়েছে, ৩৮তম বিসিএস প্রিলিমিনারিতে সারাদেশের ২৮৩টি কেন্দ্র তিন লাখ ৪৬ হাজার ৫৩২ প্রতিযোগী অংশ নেয়ার কথা। ঢাকায় রয়েছে ১৬২টি কেন্দ্র। অন্যান্য বিসিএস পরীক্ষার তুলনায় এবার আবেদন পড়েছে সর্বোচ্চ। ৩৮তম বিসিএসে তিন লাখ ৮৯ হাজার পরীক্ষার্থী আবেদন করে। যা আগের বিসিএসের চেয়ে এক লাখেরও বেশি। ৩৭তম বিসিএসে অংশ নেয় দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন।

পরীক্ষার প্রশ্ন ফাঁস রোধে কড়া নজরদারি বসানো হয়েছে বলে পিএসসি সূত্রে জানা গেছে। প্রশ্নফাঁস রোধে বেশ কয়েক সেট প্রশ্নপত্র তৈরি করা হয়। কেন্দ্রগুলোতে গোয়েন্দা, র‌্যাব, পুলিশ ও আনসারসহ চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কোথাও অনিয়ম ধরা পড়লে ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধীকে শাস্তি দেবেন। এছাড়া দেশের প্রতিটি কেন্দ্রে পিএসসি নিজস্ব টাকায় দুটি করে মেটাল ডিটেক্টর সরবরাহ করেছে। প্রতিটি পরীক্ষার হলে একটি করে ঘড়িও কিনে দেওয়া হয়েছে।

পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক গণমাধ্যমকে বলেন, সব অনিয়ম এড়াতে আমরা সতর্ক। ৩৮তম বিসিএসে সর্বোচ্চ আবেদনকারী হওয়ায় প্রিলিমিনারি পরীক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে।

তিনি বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনে পিএসসির সদস্যসহ সকল কর্মকর্তা কেন্দ্র পরিদর্শনে থাকবেন। আগের চাইতে অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে এসব ব্যবস্থা নেয়া হয়েছে।

২০ জুন ২ হাজার ২৪টি শূন্য পদের জন্য ৩৮তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। গত ১০ জুলাই থেকে শুরু হয় আবেদন। চলে ১০ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত। কিন্তু ফরম পূরণের সময়ের পর ৭২ ঘণ্টা পর্যন্ত টাকা জমাদানের সময়সীমা নির্ধারিত থাকায় রোববার সন্ধ্যায় সম্পন্ন হয় এর আনুষ্ঠানিক কার্যক্রম।

Reneta

আর এতে দেখা যায় এবারে ২ হাজার ২৪টি পদের বিপরীতে লড়বেন ৩ লাখ ৪৭ হাজার প্রার্থী। অর্থাৎ প্রতি পদের বিপরীতে ১৭১ জন।

Jui  Banner Campaign
ট্যাগ: ৩৮তম বিসিএস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নিশাঙ্কার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ‘প্রায় বিদায়’ করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT