চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড পারিশ্রমিকে এমবাপেকে রাখতে প্রস্তুত পিএসজি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৮ পূর্বাহ্ন ১৯, ফেব্রুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

পিএসজির হয়ে আলো ছড়িয়েই চলছেন কাইলিয়ান এমবাপে। সেই আলোয় এবার ঝলসে যেতে পারে এমবাপেকে নজরে রাখা রিয়াল মাদ্রিদের চোখ। সবশেষ খবর এমবাপেকে দলে রেখে দিতে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক অফার দিয়েছে ফরাসি জায়ান্টরা।

পিএসজির দেওয়া নতুন প্রস্তাবে সপ্তাহে রেকর্ড সর্বোচ্চ ৫ লাখ ইউরো পারিশ্রমিক অফার দিয়েছে ২৩ বর্ষী এই ফরাসি ফরোয়ার্ডকে। যা শুনে চোখ কপালে উঠতে পারে রিয়ালের।

তবে রিয়াল থেমে থাকেনি। সেই ২০১৭ সাল থেকে এমবাপেকে দলে টানার চেষ্টা চালিয়ে যাওয়া দল রিয়াল। ২০২১ গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমে ২২০ মিলিয়ন ইউরো নিয়ে ধর্না দিয়েছে। তাতে সায় দেয়নি এমবাপে। টাকার কাছে পরাজয় স্বীকার করবে না এমবাপে তা বুঝে গেছে লস ব্লাঙ্কোস। তাই ভালোবাসায় ভুলানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে রিয়াল।

এমবাপেকে দলে টানার পর মাঠের খেলায় আরো বেশি সুযোগ দেওয়ার কথা জানিয়েছে রিয়াল। যা চাইলেও তারকা ঠাসা পিএসজিতে পাবে না এমবাপে। দলে মেসি-নেইমার জুটি থাকায় এমনিতেও ফ্রি কিকসহ সামনে খেলার সুযোগ কম এমবাপের। এসব সুবিধা দেয়াসহ আরও নানা অফার দিয়ে এমবাপেকে ভুলাতে চায় লস ব্লাঙ্কোসরা।

চ্যাম্পিয়নস লিগে রাউন্ড অব ১৬ ম্যাচে গত সপ্তাহে শেষ সময়ে রিয়াল মাদ্রিদের জালে বল পাঠিয়ে পিএসজিকে স্বস্তির জয় এনে দেন এমবাপে। নিজ দেশের ক্লাব পিএসজির প্রতি তার নিবেদনের জানান দেন।

‘আমি এখনো আমার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেইনি। আমি পিএসজির হয়ে খেলতে ভালো্বাসি। এটা বিশ্বের সেরা ফুটবল ক্লাবের একটি। এই ম্যাচ আমার ভবিষ্যতকে প্রভাবিত করবে না। আমি সব সময় নিজের সেরাটা দিতে চেষ্টা চালিয়ে যাই। আগামী মৌসুমে কি হবে তা এখন ভেবে কাজ নেই।’

Reneta

পিএসজি প্রধান নাসের আল-খেলাইফি ও রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের মধ্যে চাপা লড়াই চলছে এমবাপে দলে টানার ব্যাপারে।

খেলাইফি তারকাদের এক সুতোয় গাঁথার ব্যাপারে বেশ পারদর্শী। এমবাপেকে দলে রাখতে লবিস্ট নিয়োগ দিয়েছে ক্লাবটি। কাজেই তার সাথে পাল্লা দিতে বেগ পোহাতে হবে পেরেজকে। গত গ্রীষ্মেই এমবাপেকে দলে রেখে দেওয়ার ব্যাপারে নিজেদের অবস্থান পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন খেলাইফি।

‘পিএসজি একটি দুর্দান্ত ক্লাব যা এমবাপেকে আরো পরিণত ফুটবলার বানাতে সক্ষম। আমি মনে করি নিজের জন্য এবং একই সঙ্গে ক্লাবকে সাফল্য এনে দিতে এমবাপের দলে থাকা গুরুত্বপূর্ণ।’

Jui  Banner Campaign
ট্যাগ: এমবাপেখেলাইফিনেইমারপিএসজিপেরেজমেসিরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রমিজ ডে: ভালোবাসার সপ্তাহে অঙ্গীকারের দিন

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভারতের বিপক্ষে খেলার বিনিময়ে পাকিস্তানকে ‘ছাড়’ দিয়েছে আইসিসি

ফেব্রুয়ারি ১১, ২০২৬

জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের আগের দিন রাস্তাঘাট ফাঁকা, যানবাহন অপ্রতুল

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পকে নিয়ে তর্কের পর বাবার গুলিতে মেয়ের মৃত্যু

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT