ট্রান্সফার ফি’র রেকর্ড গড়ে নেপলি থেকে জুভেন্টাসে যোগ দিয়েছেন আর্জেন্টাইন
স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েন। ৭৫ দশমিক ৩ মিলিয়ন ইউরোতে সাবেক রিয়াল তারকাকে
দলে ভেড়ায় জুভরা।
বিবিসি জানায়, বাইক্লােজ আউট মিলে মোট খরচ হবে ৯০ মিলিয়ন ইউরো।
হিগুয়েনের ট্রান্সফারটি পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ ট্রান্সফার। এর আগে টটেনহ্যাম থেকে ৮৫ মিলিয়ন ইউরোতে গ্যারেথ বেল এবং ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ক্রিস্টিয়ানো রোনালদোকে ৮০ মিলিয়ন রেকর্ড দামে দলে নেয় রিয়াল মাদ্রিদ।
সব মিলিয়ে রেকর্ড পাতায় তৃতীয় হলেও একই লিগের ক্লাবের মধ্য খেলোয়াড় কেনা-বেচায় হিগুয়েনের ট্রান্সফার সবার শীর্ষে। একই লিগের আগের রেকর্ডটি ছিল ২০১১ সালের। তখন ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল থেকে ৫০ মিলিয়ন ইউরোতে স্প্যানিশ সুপারস্টার ফার্নান্দো তোরেসকে দলে নিয়েছিল চেলসি।
অন্যদিকে গুঞ্জন রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে পগবাকে ১০০ মিলিয়ন ইউরোতে ছেড়ে দিচ্ছে জুভেন্টাস। হিগুয়েনের অন্তর্ভুক্তিতে সেই সম্ভাবনা আরো উজ্জ্বল হলো।
গত মৌসুমে ইতালি লিগের রেকর্ড সর্বোচ্চ ৩৬ গােল করে গােল্ডন বুট জেতেন হিগুয়েন। লিগ রানারআপ হয় নেপলি। ২০০৫-০৬ মৌসুমে লুকা টনির পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ৩০’র বেশি গােল করেন হিগুয়েন। টনি করেছিলেন ৩১ গােল।
ফ্রান্সে জন্ম নেয়া আর্জেন্টাইন এই ফরোয়ার্ড ক্যারিয়ার শুরু করেন স্বদেশী ক্লাব রিভার প্লেটে। এর পর যোগ দেন রিয়াল মাদ্রিদে। ২০১৩ সালে স্প্যানিশ ক্লাব ছেড়ে ৩৪ দশমিক ৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে যোগ দেন নেপলিতে।








