চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ডের প্রলোভনে বেলুন বিড়ম্বনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৩ পূর্বাহ্ণ ২০, অক্টোবর ২০১৫
পরিবেশ
A A

বিচিত্র সব কাণ্ডকীর্তির খবর পাওয়া যায় বিভিন্ন রেকর্ড গড়া নিয়ে। এমনই এক রেকর্ড গড়ার ভূত চেপেছিলো দাতব্য প্রতিষ্ঠান ইউনাইটেড ওয়ের ঘাড়ে। তহবিল যোগাতে সংস্থাটি যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ড শহরের আকাশ ছেয়ে দিয়েছিলো লাখ লাখ রঙিন বেলুনে। তবে খুব সামান্য সময়ের জন্যই সেগুলো আকাশে ছিলো। বিরূপ আবহাওয়ায় বেলুনগুলো নিচে নেমে আসে। উদ্দেশ্য মহৎ হলেও লাখো বেলুনের নানামুখী বিড়ম্বনা শেষমেষ লজ্জায় ডুবিয়েছিলো সংস্থাটিকে।

১৯৮৬ সালের সেই পরিণাম না ভাবা প্রচারণায় শহর এবং পার্শ্ববর্তী লেকে লাখো বেলুন ছড়িয়ে পড়ে। অচল হয়ে যায় রাস্তা, রানওয়েতে জমা বেলুনে বন্ধ হয়ে যায় বিমান উড্ডয়ন। এই নিছক বিলাসী প্রচারণায় দুই জেলে প্রাণ হারায় বলেও অভিযোগ ওঠে।

দিনটি ছিলো ২৭ সেপ্টেম্বর। আড়াই হাজার স্বেচ্ছাসেবক হিলিয়াম গ্যাস ভরে প্রস্তুত করে পনেরো লাখ বেলুন। বেলা ১ টা ৫০ মিনিটে সবগুলো বেলুনকে উড়ানো হয়।

চমৎকার রঙিন বেলুনগুলো শুরুতে উপড়ে উঠতে থাকে, তবে আবহাওয়ার মনে ছিলো ভিন্ন কিছু। ঠাণ্ডা বাতাসে বেলুনগুলো নিচে নেমে আসতে শুরু করে।

বেলুনে বন্ধ হয়ে যায় ক্লিভল্যান্ডের সড়ক। ব্রুক লেকফোর্ট এয়ারপোর্টে বেলুন বিভ্রাটে বাতিল হয় বেশ কয়েকটি ফ্লাইট। লেক এরি’র পানিতে ভাসতে থাকে বেলুন আর বেলুন। ওই লেকেই মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া দুই জেলেকে উদ্ধারে অভিযান চালাচ্ছিলো মার্কিন কোস্টগার্ড হেলিকপ্টার। বেলুনে ভরা লেকে সহজ কাজটিও অসাধ্য হয়ে ওঠে। পরে ওই দুই হতভাগ্যের লাশ উদ্ধার করা হয়। স্বামীর মৃত্যুর জন্য ইউনাইটেড ওয়ে-কে দায়ী করে মামলা ঠুকে দেন এক জেলের স্ত্রী।

২৭ সেপ্টেম্বরের পর এক সপ্তাহ পরেও বেলুন বিপর্যয়ের কারণে ভুগতে হয় ক্লিভল্যান্ডকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পরিবেশ বিপর্যয়বেলুন
শেয়ারTweetPin

সর্বশেষ

টেবিলের শীর্ষে ফিরেছে আর্সেনাল, জিতেছে লিভারপুল

এপ্রিল ২৬, ২০২৬

পিছিয়ে পড়েও সাউদাম্পটনকে হারিয়ে এফএ কাপের ফাইনালে ম্যানসিটি

এপ্রিল ২৬, ২০২৬
ছবি সংগৃহীত

মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল, পরিস্থিতি কোন পথে

এপ্রিল ২৬, ২০২৬

খাদ্য মজুদ বাড়ানোসহ কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ

এপ্রিল ২৫, ২০২৬

গেতাফেকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT