ডেভিড মিলারকে ফিরিয়ে টি-২০র ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে যে কোনো দেশের হয়ে একই সঙ্গে সর্বোচ্চ রান ও সর্বোচ্চ উইকেটের মালিক এখন সাকিব আল হাসান। এর আগে ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে এ কৃতিত্ব দেখাতে পারেননি কেউই।
সাউথ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামার আগে আব্দুর রাজ্জাকের সাথে ৪৫ উইকেট নিয়ে উইকেট শিকারী হিসেবে যৌথ অবস্থানে ছিলেন সাকিব।
সাকিবের বলের লাইন মিস করে এলবিডাব্লিউ হয়ে প্যাভিলিয়নের পথ ধরলে তাকে ছাড়িয়ে একক ভাবে সর্বোচ্চ উইকেট শিকারীর খাতায় নাম লেখান তিনি।
ব্যাটিংয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন আগে থেকেই। ৩৮ ইনিংস থেকে তার সংগ্রহ ৮৬১ রান। তার পেছনে থাকা তামিম ইকবালের রান ৭২১।







