চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ডের পাতায় ম্যাচসেরা মিরাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫০ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দুই ইনিংসে ১২ উইকেটে নিয়ে রেকর্ডের পাতা এলোমেলো করেছেন মেহেদী হাসান মিরাজ। দেশের প্রথম অফস্পিনার হিসেবে ইনিংসে ৭ উইকেট নিয়ে নাম লেখান রেকর্ড বইয়ে। সঙ্গে বাংলাদেশের চতুর্থ সেরা বোলিং কীর্তি, আর সাকিব আল হাসানের পর দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে দুবার ১০ উইকেট নেয়ার কৃতিত্ব দেখালেন তিনি। ম্যাচসেরা হওয়ার পথে টেস্টে বাংলাদেশের সেরা বোলিং ফিগারটাও নিজের করে নিয়েছেন মিরাজ।

এক ইনিংসে ৭ উইকেট বাংলাদেশের হয়ে মিরাজের আগে নিয়েছেন ৩ জন। তবে অফস্পিনে ৭ উইকেট শিকারি প্রথম বোলার তিনিই। বাংলাদেশের হয়ে ৭ উইকেট নেয়া আগের তিন বোলারই বাঁহাতি স্পিনার- এনামুল হক জুনিয়র, সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম।

অফস্পিনার হিসেবে আরেকটি জায়গাতেও মিরাজের নাম এখন সবার উপরে। এক্ষেত্রে তিনি পেছনে ফেলেছেন নাথান লায়নকে। মিরাজ ৭ উইকেট নেন ৫৮ রানে। বাংলাদেশের মাটিতে কোনো অফস্পিনারের সেরা বোলিংয়ের রেকর্ড এটিই। গত বছর চট্টগ্রামে অস্ট্রেলিয়ান অফস্পিনার লায়ন ৭ উইকেট নিয়েছিলেন ৯৪ রানে।

Banglabid

সব মিলিয়ে ইনিংসে মিরাজের বোলিং ফিগার বাংলাদেশে চতুর্থ সেরা বোলিং কীর্তি। ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৯ রানে ৮ উইকেট নিয়ে সেরা বোলিংয়ের রেকর্ড তাইজুল ইসলামের দখলে।

রোববার মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন মিরাজ। এই টেস্টে মোট ১২ উইকেট নিয়ে নাম লেখান সাকিবের পাশে। মিরাজ ম্যাচে ১০ উইকেটের দেখা পেলেন দ্বিতীয়বার। প্রথমবার পেয়েছিলেন ইংল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশের হয়ে দুবার ১০ উইকেটের কৃতিত্ব আছে কেবল আর সাকিব আল হাসানের।

২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে মিরাজ শিকার করেন ১২ উইকেট। সেই মিরপুরে এবার উইন্ডিজের বিপক্ষে নিলেন ১২ উইকেট। কম রান দেয়ায় এটিই থাকছে এগিয়ে। মানে দেশের সেরা টেস্ট বোলিং ফিগারের রেকর্ডটি এখন মিরাজের। ম্যাচে একবার করে ১০ উইকেট শিকার করা অন্য দুই বোলার এনামুল হক ‍জুনিয়র ও তাইজুল ইসলাম।

Reneta

মিরাজের রেকর্ড ওলট-পালটের দিনে বাংলাদেশ ইনিংস ও ১৮৪ রানে জিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেহেদী হাসান মিরাজলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুমিল্লায় ৬টা আসনেই ২৭ জনের মনোনয়নপত্র বাতিল

পরবর্তী

সাবেক মন্ত্রী আমিনুল হকের মনোনয়নপত্রও বাতিল

পরবর্তী

সাবেক মন্ত্রী আমিনুল হকের মনোনয়নপত্রও বাতিল

মাশরাফী-আমিনুলের মনোনয়ন ‘বৈধ’

সর্বশেষ

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT