চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ডের দিনে জয়ের নায়কও রোনালদোই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪০ পূর্বাহ্ন ৩০, সেপ্টেম্বর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

মাইলফলক ছোঁয়ার উপলক্ষ ছিল। মাঠে নামলেই হয়ে যাবে রেকর্ড। এমন দিনে যোগ করা সময়ের দর্শনীয় গোলে ম্যানচেস্টার ইউনাইটেডের জয়ের নায়কও হলেন ক্রিস্টিয়ানো রোনালদো। রোমাঞ্চ ছড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে ভিয়ারিয়ালকে হারিয়েছে রেড ডেভিলরা।

ওল্ড ট্রাফোর্ডে বুধবার রাতে গ্রুপ ‘এফ’র ম্যাচে ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়েছে ম্যানইউ।

চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড গোলদাতার নামটি রোনালদো। সিআর সেভেন এবার চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডও নিজের করে নিলেন। ইকার ক্যাসিয়াসকে (১৭৭) টপকে ১৭৮ ম্যাচ হয়ে গেল পর্তুগিজ মহাতারকার।

মাইলফলকের ম্যাচে দলকে প্রথমে পিছিয়ে পড়তে দেখেন রোনালদো। প্রথমার্ধ ছিল গোলশূন্য। মধ্যবিরতির পর ফিরে ম্যাচের ৫৩ মিনিটে লিড নেয় ভিয়ারিয়াল। ডানজুমার বাড়ানো বলে জাল খুঁজে নেন আলকাসের।

অবশ্য সাত মিনিটের বেশি সময় নেয়নি ম্যানইউ, সেই গোল শোধ করে দিতে। টেলেস সমতা এনে দেন স্বাগতিকদের। বলের যোগানদাতা ছিলেন ফের্নান্দেস।

পরে কেটে যায় নির্ধারিত সময়ের বাকি খেলাটুকু। কেটে যায় যোগ করা সময়ের চার মিনিটও। পঞ্চম মিনিটে ত্রাতা হয়ে আসেন রোনালদো। লিনগার্ড বল ঠেলে দিয়েছিলেন, রোনালদো ভুল করেননি। চ্যাম্পিয়ন্স লিগে নিজের ১৩৬তম গোলটি আদায় করেন নেন সিআর সেভেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ক্যাসিয়াসচ্যাম্পিয়ন্স লিগ-২০২১ভিয়ারিয়ালম্যানইউরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মেয়েদের ফুটবল লিগে চ্যাম্পিয়ন রাজশাহী স্টারস

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানকে ছারছীনা পীর সাহেবের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

সাত নারী সংসদের মধ্যে ছয়জন বিএনপি’র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ঢাকা-১৪-নির্বাচনে কারচুপির অভিযোগ সানজিদা তুলি’র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT