বাংলাদেশ

রূপালী ব্যাংক স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের ত্রাণ বিতরণ

রূপালী ব্যাংকের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মানুষজন অংশগ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রূপালী ব্যাংকের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন মানুষজন অংশগ্রহণ করছে, যেখানে কিছু মানুষ ত্রাণ সামগ্রী গ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে রূপালী ব্যাংক লিমিটেড, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ।  পরিষদের ময়মনসিংহ টিমের উদ্যোগে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার গাবী গ্রামে ও বাদশাগঞ্জ বাজারে এবং মধ্যনগর উপজেলার কাদিরপুর গ্রামে এ ত্রাণ বিতরণ করা হয়।

বন্যার্তদের প্রতি পরিবারের জন্য চাল ৫ কেজি, ডাল এক কেজি (মসুরি), আলু এক কেজি, লবণ এক কেজি, সয়াবিন তেল এক লিটার, মুড়ি এক প্যাকেট, লাইটার একটি, সাবান একটি, ওরস্যালাইন ৪ প্যাকেট, নাপা ট্যাবলেট এক পাতা, ফিলমেট এক পাতা বরাদ্দ করা হয়। প্রায় দুইশ’ পরিবারের মাঝে এ ত্রাণ দেওয়া হয়। এছাড়াও শিশু খাদ্য ২০ প্যাকেট ও শুকনো খাবার বিতরণ করা হয়।

রূপালী ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ ওবায়েদ উল্লাহ আল মাসুদ এবং স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ, রূপালী ব্যাংক লিমিটেডের সভাপতি মোঃ মিয়া জাকারিয়া টিটু ও সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ জুয়েল এর বিশেষ উদ্যোগে এ ত্রাণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

রূপালী ব্যাংক লিঃ এর বিভিন্ন স্তরের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীগণ ত্রাণ তহবিলে বিভিন্ন পরিমাণে অনুদান প্রদান করেন।

বিষয়:ত্রাণ বন্যা রূপালী ব্যাংক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…