চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু সেপ্টেম্বরে

সঞ্জয় চাকীসঞ্জয় চাকী
৯:৫৮ পূর্বাহ্ণ ০২, মে ২০১৭
বাংলাদেশ
A A
রূপপুর পারমানবিক কেন্দ্র

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল অবকাঠামোর নির্মাণ কাজ শুরু হচ্ছে সেপ্টেম্বরে। এর আগেই বর্জ্য ব্যবস্থাপনার জন্য আরো একটি চুক্তি হচ্ছে। এরইমধ্যে দুটি রিঅ্যাক্টরের স্থান নির্ধারণ করে পাবনার রুপপুরে চুড়ান্ত প্রস্তুতি চলছে ২৪ শ’ মেগাওয়াটের পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের আনুষ্ঠানিক যাত্রার।

২০০৯ থেকে যে প্রকল্প নিয়ে সরকার ও রাশিয়ার মধ্যে আলোচনা শুরু হয়েছিল তা বাস্তবে রুপ পেতে যাচ্ছে। নানান অবকাঠামো গড়ে উঠতে থাকায় দিনে দিনে বদলে যাচ্ছে রুপপুরের পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকা।২০২২ এর মধ্যে প্রথম কেন্দ্রটি থেকে ১২শ’ মেগাওয়াট এবং পরের বছর আরো ১২শ’ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করছে রাশিয়া ও বাংলাদেশ।

কাজের অগ্রগতি পর্যালোচনা করে পরিকল্পনা মন্ত্রী এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জানান, সেপ্টেম্বরে মূল অবকাঠামোর নির্মাণ শুরুর লক্ষ্য নিয়ে চুড়ান্ত পর্যায়ের কাজ চলছে এখন।

প্রকল্পের পরিচালক ড. শওকত আকবর বলেন, মূল যে নকশা হয়েছে সে অনুযায়ী কাজ শুরু হবে। এবং সব থেকে ক্রিটিকাল পার্ট হচ্ছে যে পারমাণবিক ক্লাবে অন্তর্ভুক্ত হওয়া।

পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, টাইম লাইন অনুযায়ী আমরা ২০২২ সালে ট্রায়াল রানে যাবো এবং ২০২৪ এর আগেই এর বাণিজ্যিক উৎপাদন শুরু হবে।

এ বিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে আরো একটি চুক্তি হতে যাচ্ছে দুদেশের মধ্যে। ১২ শ’ মেগাওয়াট করে দুটি স্থাপনের জন্য প্রকল্পের ভেতরে প্রস্তুত করা হচ্ছে দুটি রিঅ্য্যাক্টর বসানোর স্থান।

Reneta

মেহেদী হাসান সবুজের ক্যামেরায় বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

বিজেপির অর্ধেকের বেশি জয়ে বিতর্কিত ‘এসআইআর’ কি বড় ফ্যাক্টর?

মে ৬, ২০২৬

‘মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত, ঈদের আগে দেশে ফেরার পরিকল্পনা’

মে ৬, ২০২৬

চ্যাম্পিয়নশিপ লিগ শিরোপা জিতল চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব

মে ৬, ২০২৬

‘গুটিকয়েক খারাপ সাংবাদিকের জন্য পুরো সাংবাদিক সমাজকে দোষারোপ করা যাবে না’

মে ৬, ২০২৬

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে চাপা পড়ছে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT