চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রূপকথার উল্টো পিঠটাও দেখা হয়ে গেল বার্সার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪১ পূর্বাহ্ণ ১৩, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

নিজেদের শেষ ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে রূপকথার গল্প লেখা এক জয়ে উড়ছিল বার্সেলোনা। স্প্যানিশ লিগে ঠিক তার পরের ম্যাচেই কাতালানদের মাটিতে নামিয়ে আনল দেপোর্তিভো লা করুনা। রোববার রাতে পয়েন্ট টেবিলে ধুঁকতে থাকা দেপোর্তিভো ২-১ গোলে হারিয়েছে বার্সাকে।

দুর্দান্ত প্রত্যাবর্তনের ইতিহাস গড়ে পিএসজিকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট নিশ্চিত করার আত্মবিশ্বাস নিয়ে দেপোর্তিভোর বিপক্ষে নেমেছিল লুইস এনরিকে শিষ্যরা। শুরুতে বেশ গুছিয়েই খেলতে থাকেন মেসি-সুয়ারেজরা। ২১ মিনিটে মেসির ফ্রি-কিকে মাথা ছুঁইয়ে প্রতিপক্ষের জালে বল পাঠাতে ব্যর্থ হন সুয়ারেজ।

বার্সার আক্রমণের মাঝেই নিজেদের মাঠে সাফল্য আদায় করে নেয় স্বাগতিকরা। ম্যাচের ৩৯ মিনিটে অতিথিদের গোলমুখে জটলার সুযোগে বল পেয়ে জালে জড়িয়ে দেন দেপোর্তিভোর স্প্যানিশ ফরোয়ার্ড হসেলু।

মধ্যবিরতি থেকে ফিরেই সমতা টানে বার্সা। ডেনিস সুয়ারেজের শটে দেপোর্তিভো গোলরক্ষক আরিভাস দেয়াল হয়ে দাঁড়ালে ফিরতি শটে গোলমুখ খোলেন সুয়ারেজ। চলতি লিগে উরুগুইয়ান ফরোয়ার্ডের এটি ২১তম গোল।

তবে সেটি বার্সাকে পয়েন্ট এনে দিতে পারেনি। ম্যাচের ৭৩ মিনিটে বার্সার কফিনে আরেকটি পেরেক ঠুকে দেন স্বাগতিকদের অ্যালেক্সান্দ্র বার্গান্টিনোস। কর্নার থেকে পাওয়া বলে হেডে ব্যবধান দ্বিগুণ করেছেন এই মিডফিল্ডার।

শেষ দিকে বার্সা গোলরক্ষক টের স্টেগেন দারুণ প্রচেষ্টায় একটি আক্রমণ ঠেকিয়ে দেন। নয়তো আরও বড় ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হতো পুচকে দলটির কাছে।

Reneta

নিজের প্রিয় প্রতিপক্ষের বিপরীতে মলিন এক মেসিকে দেখা গেছে। যদিও তার একটি ফ্রি-কিক প্রায় গোলবার ঘেঁষে গেছে। ইনজুরিতে দলে ছিলেন না পিএসজির বিপক্ষে রূপকথা লেখার নায়ক নেইমার। সেটাই ম্যাচে প্রভাব ফেলল।

এই হারে ২৭ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষেই বার্সা। রাতের আরেক ম্যাচে রিয়াল মাদ্রিদ জিতে গেলেই শীর্ষস্থান হারাবে তারা। আর ২৭ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে থাকল দেপোর্তিভো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনা
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যাদুর্গত মানুষের পাশে গুলশান সোসাইটি

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT