রাশিয়ার মিসাইলের ভয়ে ইরানের আকাশসীমা দিয়ে তাদের বিমানের ফ্লাইট বাতিল করেছে হংকং। রুশ মিসাইলের ব্যাপারে ‘ইউরোপিয়ান অ্যাভিয়েশন সেপটি এজেন্সি(ইএএসএ)’ সতর্কবার্তা জারির পরই ফ্লাইট বাতিল করে ‘ক্যাথে প্যাসিফিক’।
সতর্কবার্তায় ইএএসএ জানায়, সিরিয়ায় রুশ ক্রুস মিসাইল হামলা বিমান যাত্রীদের জন্য বিপদ ডেকে আনতে পারে। এরপরই ফ্লাইট বাতিল করে হংকং। মঙ্গলবার থেকে বিমানের নতুন রুটের খোঁজ করছে সংস্থাটি।
বাসার আল-আসাদ সরকারকে রক্ষা করতে সিরিয়ায় বিমান হামলা চালাচ্ছে রাশিয়া। এর পাশাপাশি কাস্পিয়ান সাগর থেকে সিরিয়ায় ক্রুস মিসাইলও ছুড়ছে রুশরা।
রুশ মিসাইল মিসাইল ইরান এবং ইরাকি আকাশসীমা উপর দিয়ে যাচ্ছে। এখান দিয়েই বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা হয়। বিমান সংস্থাগুলো ইরানি আকাশসীমা ব্যবহার না করার পরামর্শ দিয়েছে ইএএসএ।
ক্যাথে প্যাসিফিক আগে থেকেই ইরাক, সিরিয়া, ইউক্রেন ও আফগানিস্তানের আকাশসীমা পরিহার করে আসছিলো। এরআগে ইউক্রেনের আকাশ সীমায় এক মিসাইল হামলায় মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়ে ২৯৮ জন নিহত হয়। অভিযোগ আছে, ওই রাশিয়ার মিসাইল হামলাতেই ওই বিমানটি বিধ্বস্ত হয়। তবে রাশিয়া এই অভিযোগ অস্বীকার করে আসছে।






