চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুশ আগ্রাসন রুখতে সেনাদের পাশে স্বেচ্ছাশ্রমে ইউক্রেনের কিশোররা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৭ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইউক্রেনে রুশ আগ্রাসন রুখতে সামরিক প্রশিক্ষণ দেয়া হচ্ছে দেশটির বেসামরিক নাগরিকদের। বাদ যাচ্ছে না দেশটির তরুণরাও, যেমনটা ১৫ বছর বয়সী কিশোর মাইখাইলো আনোপা। রাশিয়ার আক্রমণের আতঙ্কে নিদ্রাহীন রাত কাটানো আনোপা স্বেচ্ছায় অংশ নিয়েছে দেশটির পূর্ব ফ্রন্টে সৈন্যদের জন্য পরিখা খননের কাজে।

সেখানে রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ইউক্রেন সেনাবাহিনীর মোকাবেলা করতে হচ্ছে। আনোপার সঙ্গে যোগ দিয়েছে আরও কিছু সুবিধাবঞ্চিত শিশু।

এ প্রসঙ্গে আনোপা গণমাধ্যমকে বলেছে: আগে রুশ আক্রমণের ভয় ঘুমাতে পারতাম না। পুতিন আক্রমণ করবে, পুতিন আক্রমণ করবে এমন আতঙ্কে থাকার চেয়ে রুখে দাঁড়ানো ভালো মনে করে এখানে সেনাদের সহযোগিতায় পাশে এসে দাঁড়িয়েছি। এখন আমরা ইউক্রেনীয় সৈন্যদের সাহায্য করার জন্য পরিখা খনন করেছি। এখন, আমরা তাদের শক্তিশালী করছি। এটা আমাদের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে।

এদিকে দেশটির বেসামরিক নাগরিকদের বিভিন্ন ধরনের বিস্ফোরক ও অস্ত্র চালানোর পাশাপাশি কীভাবে গেরিলা হামলা চালাতে হয় সেটিও শেখানো হচ্ছে হাতে-কলমে। এর পাশাপাশি আহতদের নিরাপদে সরিয়ে নেয়া, প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকার মতো প্রশিক্ষণও দেয়া হচ্ছে বেসামরিক নাগরিকদের। মূলত বয়সে তরুণরাই পাচ্ছেন এমন প্রশিক্ষণ।

হামলা হলে কীভাবে সাজোয়া যানের আড়ালে গিয়ে নিজেকে রক্ষা করে পাল্টা আক্রমণ করতে হবে, তারও চলছে হাতে কলমে প্রশিক্ষণ। কীভাবে আহতদের যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নিতে হবে সেটিও শেখানো হচ্ছে হাতে কলমে। রুশ-ইউক্রেন উত্তেজনাকে কেন্দ্র করে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে অঞ্চলটিতে। শঙ্কা যেকোনো মুহূর্তে ইউক্রেনে আগ্রাসন চালাতে পারে রাশিয়া। আর তাই সামরিক প্রশিক্ষণ দেয়া হচ্ছে দেশটির বেসামরিক নাগরিকদের।

প্রশিক্ষণের জন্য মূলত বাছাই করা হচ্ছে তরুণদের। ইউক্রেনের সামরিক বাহিনীর এবং ডানপন্থী গোষ্ঠীগুলোর সমন্বয়ে দেয়া হচ্ছে প্রশিক্ষণ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইউক্রেনরাশিয়ারাশিয়া ইউক্রেন উত্তেজনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেডারেশন কাপে যেসব সেরার পুরস্কার ডোরিয়েলটনের হাতে

মে ২০, ২০২৬

সিএনজি-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মে ২০, ২০২৬

৬ মাসে কী পেল চট্টগ্রাম? জানালেন ডিসি জাহিদ

মে ২০, ২০২৬

মিরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ২ সাংবাদিকের ওপর হামলা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিরপুরে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT