চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুমানার অভিযোগে শেখ রাসেলের ম্যানেজারকে তলব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৪ পূর্বাহ্ন ০৩, অক্টোবর ২০২০
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক রুমানা আহমেদের অভিযোগে শেখ রাসেল স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমির ম্যানেজার জাকির হোসেনের বক্তব্য শুনতে তাকে ডেকে পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, ‘যত দ্রুত সম্ভব এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যার বিরুদ্ধে অভিযোগ তার কথা শুনব আমরা। এ জন্য তাকে ডাকা হয়েছে।’

ঢাকা প্রিমিয়ার লিগের ক্লাব শেখ রাসেল ম্যানেজারের কাছে দেড় বছর আগের পাওনা টাকা চেয়ে অপমানের স্বীকার হতে হয় রুমানাকে।

ক্লাব কর্মকর্তার অনেক গড়িমসির পর লকডাউনের সময় মুঠোফোনে টাকা পরিশোধের জোর দাবি তোলায় টাইগ্রেস অধিনায়ককে শুনতে হয় গালিগালাজ। তাকে হুমকিও দেওয়া হয়। বলা হয়, ক্লাব ও তাদের নিজেদের অনেক ক্ষমতা।

গত ৩০ সেপ্টেম্বর ‘অপমানিত’ রুমানা বিসিবির শরণাপন্ন শিরোনামে চ্যানেল আই অনলাইনে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বিষয়টি আলোচনায় আসে। পরদিন কয়েকটি টেলিভিশন চ্যানেল ব্যাপারটি সামনে আনে। অবশেষে এ ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে বিসিবি।

রুমানার অভিযোগ, অর্ধেক টাকা দেওয়ার পর লিগ শেষে আর খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করেনি ক্লাব অফিসিয়ালরা। স্থানীয় সব খেলোয়াড় মিলে পাওনা টাকার অংকটা অন্তত দশ লক্ষ। যার মধ্যে রুমানার একার পাওনাই তিন লাখ।

Reneta

প্রায় এক দশক ধরে অলরাউন্ডার হিসেবে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে প্রতিনিধিত্ব করছেন রুমানা। কয়েক বছর ধরে ওয়ানডে অধিনায়কও তিনি। এই দীর্ঘ ক্যারিয়ারে এমন বাজে পরিস্থিতির সম্মুখীন আগে কখনো হতে হয়নি এ ক্রিকেটারকে।

শুধু বকেয়া পাওনা আদায়ই নয় ফোনে বাজে ভাষা ব্যবহারের জন্য ক্লাব ম্যানেজার জাকিরের দৃষ্টান্তমূলক শাস্তি প্রত্যাশা করছেন রুমানা।

এ ক্রিকেটার বলেন, ‘ভবিষ্যতে কেউ যেন নারী ক্রিকেটারদের টাকা কেউ মেরে খেতে না পারে, বাজে আচরণ করতে পারে সেজন্য কঠিন শাস্তির আশায় বিসিবির কাছে ২৫ সেপ্টেম্বর অভিযোগপত্র দেই। আশা করি সঠিক বিচার পাব।’

Jui  Banner Campaign
ট্যাগ: নারী ক্রিকেটবকেয়া পাওনাম্যানেজাররুমানারুমানা আহমেদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

১৭ ফেব্রুয়ারির মধ্যে বিজয়ীদের শপথ গ্রহণ হবে: প্রেস সচিব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে বিস্ফোরণে ২ জন নিহত

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

এবার দেশ গড়ার পালা: তারেক রহমান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

উদারপন্থি গণতন্ত্রের জয় হয়েছে: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

চলতি বিশ্বকাপে সর্বোচ্চ সংগ্রহ গড়ে ওমানকে হারল আয়ারল্যান্ড

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT