চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুবেল-ফিজের বোলিংয়ে সম্ভাবনার টার্গেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৭ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

প্রথম ১২ ওভারে ৭২। ২৫ ওভারে ১১৬। পরের ২৫ ওভারে ১০৫। মোট ২২১। শুরুর মতো পরে আর রান বাড়েনি মোস্তাফিজ, রুবেলের কারণে।

এই সিরিজে নিজের শুরুর সময়ের কথা মনে করিয়ে দেয়া মোস্তাফিজ এখন আরও পরিণত ‘ফিঙ্গার স্পিনার’। স্পিনারদের মতো বল গ্রিপ করছেন। ছাড়ার সময় আঙুলের ব্যবহার করছেন।

প্রথম ৮ ওভারে ১৯ রান দিয়ে এক উইকেট পান। ৪৮ বলের ৩০টি ডট গেছে। পরের দুই ওভারে ১০ রান দেন। উইকেট আরও একটি।

রুবেল হোসেন এখন শুধু আর গতির ওপর নির্ভর করছেন না। সুইংয়ে মুগ্ধ করেছেন। সঙ্গে মাপা বাউন্সার।

রুবেল প্রথম ৮ ওভারে ২৮ রান দিয়ে দুই উইকেট নেন। ডট বল করেছেন ২৬টি। পরের দুই ওভারে ২০ রান দিয়ে আরও দুই উইকেট।

অথচ শুরুতে বাংলাদেশের অবস্থা সম্পূর্ণ বিপরীত ছিল। লঙ্কান ব্যাটসম্যানরা কখনো বাউন্ডারি, কখনো সিঙ্গেল নিয়ে টাইগার পেসারদের ওপর চাপ সৃষ্টি করেন। শারীরিক ভাষায়ও ফুটে উঠছিল ব্যাকফুটে যাওয়ার চিত্র।

প্রথম ২৫ ওভারে শ্রীলঙ্কা বাউন্ডারি এবং ওয়াইড থেকে রান তোলে ৬৩। বাকি ৫১ রান নেয় সিঙ্গেল থেকে! শুরুতে বেশ আক্রমণাত্মক ছিল তারা। কুশল মেন্ডিস এক প্রান্তে মারমুখী অবস্থান নেন। ৯ বলে ২৮ করে মাশরাফীর বলে কাটা পড়েন। এরপরই সিঙ্গেলে মন দেয় দলটি।

প্রথম ১৮ ওভারে মাশরাফীর বোলিং ব্যবহার নিয়ে ধারাভাষ্যকক্ষ থেকে বারবার প্রশ্ন তুলছিলেন ধারাভাষ্যকাররা। মিরাজকে নিয়ে তিনি প্রথম ১২ ওভার চালিয়ে যান! এই সময়ে দুজন ৫০টির কাছাকাছি ডট বল দিলেও লুস বলগুলোয় পার পাননি। ওই ১২ ওভারে লঙ্কানরা দুই উইকেট হারালেও ৭২ রান তুলে ফেলে। অবাক করার বিষয় হল ২৪ ওভার পর্যন্ত সাকিবকে ব্যবহার করেননি অধিনায়ক। হয়তো শেষ দিকে বল করানোর পরিকল্পনা ছিল। সেটা করতে যেয়ে শুরুতে রান বেরিয়ে যায় অনেক।

সাকিব শেষ পর্যন্ত বাঁহাতের কনিষ্ঠ আঙুলের ইনজুরিতে পরে মাঠ ছাড়তে বাধ্য হন। ফিল্ডিং করার সময় মাটিতে ঘষা লেগে আঙুলে মারাত্মক চোট লাগে। মাশরাফীর ইশারা দেখে মনে হয়েছে আঙুলটি ভেঙে গেছে। পরে হাসপাতালে নিতে হয়েছে। তার ব্যাট করা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিসিবির ডাক্তাররা।

শ্রীলঙ্কার ওপেনার উপুল থারাঙ্গা ৯৯ বলে ৫৬ করেন। তাকে আর বাড়তে দেননি ওই ফিজ। বিপজ্জনক হয়ে ওঠার আভাস দেয়া ডিকেভেল্লাকে ফেরান সাইফউদ্দিন। ৫৭ বলে ৪২ করেন তিনি।

মাশরাফী-মিরাজের প্রথম স্পেলের বড় সাফল্য কুশল মেন্ডিসকে ফেরানো। ৯ বলে ২৮ করা কুশল দুটি চার, তিনটি ছয় হাঁকান। স্ট্রাইকরেট ছিল ৩১১.১১।

বাংলাদেশ অধিনায়ক মাশরাফী তাকে ফেরান ষষ্ঠ ওভারে। বলের লেন্থ বুঝতে ভুল করেন লঙ্কান ব্যাটসম্যান। গুডলেন্থের বলে পুল করতে যেয়ে ধরা পড়েন রিয়াদের হাতে। এর আগে গুনাথিলাকাকে (৬) ফেরান মিরাজ।

মিরাজ ১০ ওভারে ৫৩ রান দিয়ে এই একটি উইকেট পান। এর মধ্যে এক ওভারে ১৪ রান খরচ করেন। গোটা সিরিজে একটি ম্যাচেও সুযোগ না দিয়ে ফাইনালের মতো আগুনে ম্যাচে তাকে নির্বাচকরা কী মনে করে ঠেলে দিলেন, তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

হঠাৎ মাঠে নামলেও মিরাজ শুরু থেকে ভালো বল করতে থাকনে। একাধিকবার উইকেট পাওয়ার সম্ভাবনা সৃষ্টি করেন।

অধিনায়ক মাশরাফী ৭ ওভারে ৩৫ রান দিয়ে এক উইকেট নেন।

ট্যাগ: ত্রিদেশীয় সিরিজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হাসপাতালে সাকিব, ব্যাটিং নিয়ে শঙ্কা

পরবর্তী

অস্ট্রেলিয়ায় হাসপাতালে ভর্তি শাকিব

পরবর্তী
শাকিব-খান

অস্ট্রেলিয়ায় হাসপাতালে ভর্তি শাকিব

ফাইল ছবি

ঢাকা ওপেনে চ্যাম্পিয়ন সিদ্দিকুর

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯

আগস্ট ২৮, ২০২৬

বদলে যাচ্ছে গ্রাম, বাড়ছে অর্থনৈতিক গতি–শহর গ্রামে নতুন বৈষম্য

আগস্ট ২৮, ২০২৬

সবুজে সাজাই বাংলাদেশ-বাহুবলে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

আগস্ট ২৮, ২০২৬

গাইবান্ধায় নানান কারণে রোপা আমন চাষ বড় চ্যালেঞ্জের মুখে

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৯ সেপ্টেম্বর থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে মালয়েশিয়া

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT