বিনোদন

রুবেল আনুশের সিনেমায় বউ-শাশুড়ির দ্বন্দ্ব

দুই নারী চরিত্রের মধ্যে দ্বন্দ্বের দৃশ্য, একজন যুবতী ও একজন বৃদ্ধা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই নারী চরিত্রের মধ্যে দ্বন্দ্বের দৃশ্য, একজন যুবতী ও একজন বৃদ্ধা, সিনেমার দৃশ্য, বাংলাদেশি সিনেমা. Channel i News – চ্যানেল আই নিউজ

বউ-শাশুড়ির দ্বন্দ্ব নিয়ে অন্যরকম এক সিনেমার ইঙ্গিত দিয়েছে তরুণ নির্মাতা রুবেল আনুশের দ্বিতীয় পূর্ণৈদর্ঘ্য ছবি ‘পাপনামা’র টিজার। সিনেপ্রেমীদের মধ্যে প্রশংসাও পাচ্ছে বেশ।

এমন সাড়া পাওয়ায় উচ্ছ্বসিত নির্মাতা। বললেন, এটি সত্যিই ‘পাপনামা’ ঠিকঠাকভাবে শেষ করতে অনুপ্রেরণা দিবে আমার পুরো টিমকে।

রুবেল চ্যানেল আই অনলাইনকে জানান, আমার দ্বিতীয় ছবি ‘পাপনামা’। শুটিং শুরু করেছিলাম করোনা প্রকোপের আগে, কিন্তু মাঝখানে করোনার কবলে শুটিং থামাতে হলো।

‘পাপনামা’ ছবির একটি দৃশ্যে সোহেল খান

তবে নব্বই শতাংশ শুটিং ইতোমধ্যে সম্পূর্ণ করেছেন। তরুণ এই নির্মাতা জানান, এরইমধ্যে ‘পাপনামা’র পোস্টপ্রোডাকশনের কাজ শুরু হয়েছে। আগামি মাসে বাকি অংশের শুট শেষ করে এই ছবির কাজ শেষ করবো।

নিজের গল্প ও চিত্রানাট্যে নির্মিতব্য ‘পাপনামা’র প্রযোজনা ও করেছে আনুশ ফিল্মস। নির্মাতা জানান, ২০২১ সালের ভালোবাসা দিবসে মুক্তি টার্গেট করে এগুচ্ছেন। ইচ্ছে আছে সিনেপ্লেক্স ও ওটিটি প্লাটফর্মে মুক্তি দেয়ার।

বৃদ্ধা নারী শ্যামল পরিবেশে, উদ্বিগ্ন মুখাবয়ব সহ. Channel i News - চ্যানেল আই নিউজ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার পরিচিত মুখ মনিরা মিঠু। এতে তাকে মা ও মেয়ে দুটি চরিত্রেই দেখা যাবে। এছাড়া আরাে অভিনয় করেছেন সানজিদা তন্বী, দীপংকর দীপক, জুযেল সালমান, শিমুল থান, সোহেল খান এবং শিশুশিল্পী দিশা মনি প্রমুখ।

‘নিষিদ্ধ প্রেমের গল্প’ নামে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়ে আলােচনায় আসেন রুবেল আনুশ। ২০১৪ সালে সিনেমাটির শুটিং শুরু হওয়া এ ছবিতে তিনি অসম প্রেমের গল্প ফুটিয়ে তােলার চেষ্টা করেছেন। জুটি বেধে অভিনয় করেছিলেন ‘ম্যাডামফুলি’ খ্যাত চিত্রনায়িকা শিমলা ও ‘ঘেটুপুত্র কমলা’ খ্যাত অভিনেতা মামুন। এই দুজনের প্রেম ছবির মূল উপজীব্য। সে ছবিটিও রয়েছে মুক্তির অপেক্ষায়।
টিজারে ‘পাপনামা’:

বিষয়:পাপনামা মনিরা মিঠু রুবেল আনুশ সোহেল খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…