চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুপা ধর্ষণ ও হত্যা মামলার রায় পথ প্রদর্শক হয়ে থাকুক

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:৪৪ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০১৮
সম্পাদকীয়
A A

বহুল আলোচিত রুপা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষিত হয়েছে। টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে কলেজছাত্রী জাকিয়া সুলতানা রুপাকে ধর্ষণ ও হত্যা মামলায় ৪ জনের ফাঁসির আদেশ দিয়েছেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। মামলায় আরেক আসামিকে ৭ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। গত বছরের ২৫ আগস্ট বগুড়া থেকে কর্মস্থল ময়মনসিংহ যাওয়ার পথে রুপা গণধর্ষণের শিকার হন। বাসেই রুপাকে ধর্ষণের পরে হত্যা করে মধুপুর উপজেলায় পঁচিশ মাইল এলাকায় বনের মধ্যে মরদেহ ফেলে রেখে যায় ধর্ষকরা। পরে এলাকাবাসীর তথ্যে পুলিশ লাশ উদ্ধার করে অজ্ঞাতনামা হিসেবে দাফন করে। এলাকাবাসীর তোলা মোবাইল ফোনের ছবি সামাজিক মাধ্যমে ও প্রকাশিত সংবাদের ছবি দেখে রুপার ভাই রুপাকে সনাক্ত করেছিলেন। তারপর পুলিশ বাদী হয়ে মধুপুর থানায় হত্যা মামলা দায়ের করে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমসহ পুরো দেশজুড়ে ক্ষোভের ঝড় বয়ে গিয়েছিল সেসময়। সুরতহাল রিপোর্ট, ময়না তদন্তকারী চিকিৎসক, ৫ আসামির ১৬৪ ধারার জবানবন্দি গ্রহণকারী ৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মামলার তদন্ত কর্মকর্তাসহ মোট ২৭ জন সাক্ষীর সাক্ষ্য প্রদানের পরে এই বহুল প্রত্যাশিত রায়। সেইসঙ্গে ছোঁয়া পরিবহনের যে বাসে কলেজছাত্রী জাকিয়া সুলতানা রুপাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল, সেই বাসটি নাম পাল্টে রুপার পরিবারকে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন আদালত। সেই বাসটি এখন বাজেয়াপ্ত অবস্থায় পুলিশের কাছে রয়েছে। এ ধরণের নির্দেশ দেশের আদালতে ইতিহাসে নতুন। সবকিছু মিলিয়ে দ্রুততম সময়ে এই রায়ের জন্য তদন্তকারী পুলিশ, সাক্ষী ও আদালত বিশেষ ধন্যবাদ পেতেই পারে। কর্মস্থলসহ সারাদেশের নারীর চলাচল ও স্বাভাবিক কর্মকাণ্ড নিরাপদ হোক, এই আমাদের প্রত্যাশা। সেইসঙ্গে চাঞ্চল্যকর এই ধর্ষণ-হত্যাকাণ্ডের বিচারের পরে অতীতে দেশে ঘটে যাওয়া একইরকম অন্যান্য ঘটনাও দ্রুততম সময়ে বিচার হবে বলে আমাদের আশাবাদ।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

টি-টুয়েন্টিতে স্থির হতে চান সৌম্য

পরবর্তী

ক্রিকেটারদেরই দুষছেন খালেদ মাহমুদ

পরবর্তী

ক্রিকেটারদেরই দুষছেন খালেদ মাহমুদ

প্রশ্ন ফাঁস-প্রশ্নফাঁস চক্র

প্রশ্নফাঁস ঠেকাতে এমসিকিউ তুলে দেওয়া হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT