চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুদ্ধদ্বার বৈঠকে সাকিবরা, শেষে সংবাদ সম্মেলন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৫ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের ডাকে সাড়া দিয়ে মিরপুরে বৈঠকে বসেননি সাকিব-তামিমরা। গুলশানের একটি হোটেলে নিজেদের মধ্যে আলোচনা চলছে দেশের এই শীর্ষ ক্রিকেটারদের। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন তারা। বিকাল ৩টা থেকে চলছে তাদের রুদ্ধদ্বার বৈঠক।

ওদিকে বিসিবি সভাপতিসহ অন্য বোর্ড পরিচালকরা ক্রিকেটারদের জন্য অপেক্ষা করছেন মিরপুর কার্যালয়ে। বিসিবির কাছে ১১ দফা দাবিতে ধর্মঘট ডেকে সবধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে দূরে আছেন ক্রিকেটাররা।

মঙ্গলবার নাজমুল হাসান সংবাদ সম্মেলন করে সাকিব-তামিমদের ধর্মঘটে যাওয়ায় বিস্ময় প্রকাশ করেন। পরিস্থিতি তাতে আরও জটিল হয়ে ওঠে। এরমধ্যেই বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে গণভবনে যান বিসিবি সভাপতি।

নাজমুল হাসান বিসিবিতে ফিরলে তার বরাত দিয়ে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সাংবাদিকদের জানিয়েছেন, খেলোয়াড়দের সঙ্গে আলোচনায় বসার জন্য অপেক্ষা করছেন তারা।

এর আগে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানান, বুধবার বিকেল ৫টায় খেলোয়াড়দের সঙ্গে বৈঠক করতে প্রস্তুত তারা। দেশের ক্রিকেটে অচলাবস্থা নিরসনে ক্রিকেটারদের দিকে তাকিয়ে এখন বোর্ড পরিচালকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেটারদের ধর্মঘটবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সাহিত্যের প্রতি রুচিশীল মনন নির্মাণে আবুল হাসনাতের ভূমিকা ছিল অসাধারণ’

জুলাই ১৮, ২০২৬

চট্টগ্রাম-দোহাজারী রেলপথের উন্নয়ন হলে জলাবদ্ধতায় আর রেল চলাচল বন্ধ হবে না

জুলাই ১৮, ২০২৬

কোটা আন্দোলনকে গণঅভ্যুত্থানে রূপ দিয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছে এক বন্দী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১তম দিনের মাথায় হাসপাতালে নেওয়া হয়েছে অনশনরত সোনম ওয়াংচুককে

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT