চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুটের টানা সেঞ্চুরি, সিরিজ হারল ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৮ পূর্বাহ্ণ ১৮, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

আর ৪টা রান হলেই খেলা শেষ। কিন্তু তাতে দল জিতলেও রুটের অসাধারণ ইনিংসটা পূর্ণতা পাবে না! তার যে আরও ৬টা রান চাই সেঞ্চুরি পূর্ণ করতে। পান্ডিয়ার ওভারের প্রথম বলে ২ নিয়ে তখন খানিকটা এগোলেন রুট। পরের বলটা ডট। পরে বলে ওয়াইড করে রুটের কাজটা কঠিন করে তুললেন ভারতীয় পেসার! তবে অসম্ভব নয়। তাইতো তৃতীয় বলটি মিড উইকেটে ঠেলে চার হাঁকিয়েই ইংল্যান্ডকে জয় ও সিরিজ এনে দিলেন ইংলিশ ডানহাতি। সঙ্গে পূর্ণ করলেন নিজের শতকটাও। সিরিজে টানা দুই ম্যাচে।

মঙ্গলবার হেডিংলিতে সমতা রেখে তিন ম্যাচের সিরিজের শেষটি খেলতে নামে মরগান ও কোহলির দল। শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ২৫৬ রান জমা করে ভারত। পরে ৩৩ বল আর ৮ উইকেট হাতে রেখে রানতাড়া করে ফেলে ইংল্যান্ড।

সফরের শুরুতে টি-টুয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে ভারত। ঠিক একই ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতল স্বাগতিকরা।

জো রুট আগের ম্যাচেই অপরাজিত ১১৩ রানের ইনিংস খেলে সিরিজে সমতা এনেছেন। এবার ঠিক ১০০তে অপরাজিত থাকলেন। ১০ চারে ১২০ বলের ইনিংস। ক্যারিয়ারের ১৩তম ওয়ানডে শতক।

রুটের ১৮৬ রানের জুটি সঙ্গী ইয়ন মরগান অপরাজিত থাকেন ৮৮ রানে। অধিনায়কের ইনিংসটি ৯ চার ও এক ছয়ে ১০৮ বলে সাজানো।

ইনিংসের শুরুতে জেমস ভিন্স ২৭ ও জনি বেয়ারস্টো ৩০ রান করে যান। একটি উইকেট নেন শার্দূল ঠাকুর। অন্যটি রানআউট।

Reneta

আগে রোহিতের (২) বিদায়ের পর ধাওয়ানের (৪৪) সঙ্গে জুটি জমিয়ে দারুণ শুরু এনে দেন কোহলি। দ্বিতীয় উইকেটে ৭১ রান যোগ করেন দুজনে। ধাওয়ান রানআউট হওয়ার পর কার্তিক ২১ রানে ফিরে যান।

কোহলি থামেন ইনিংস সর্বোচ্চ ৭১ রানে। ৮ চারে ৭২ বলের ইনিংস অধিনায়কের। রায়না (১) ব্যর্থ হলেও ধোনির লড়াকু ৪২ ভারতকে পথে রাখে। শেষদিকে ভুবনেশ্বর ২১, হার্দিক ২১ আর ঠাকুর ১৩ বলে অপরাজিত ২২ রান করলে লড়ার পুঁজি পায় সফরকারীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ড-ভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সৌদিতে অপরাধে জড়িত প্রবাসীদের ছাড় নয়’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবেই পরীক্ষা স্থগিত করা হয়নি’

জুলাই ১৩, ২০২৬

বিশ্বকাপকে আরও রঙিন করে তুলেছে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT