চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়েল’র ছবিকে ‘ফেক’ বলছেন ছাত্রলীগ সভাপতি

সাখাওয়াত আল আমিন সাখাওয়াত আল আমিন
৬:২৪ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০১৭
রাজনীতি
A A
ছাত্রলীগ সভাপতি দাবি করেছেন ছবিটি ফেক, ছবি দুটির মধ্যে পার্থক্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

হামলাকারী যুবক এবং ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলাকারী হিসেবে গণমাধ্যমে প্রকাশ পাওয়া এক যুবকের ছবি দেখে স্থানীয় বিএনপির নেতারা বলছেন এই ছবি ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওসমান গণি রিয়েলের। কিন্তু ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগের দাবি ওটা ‘ফেক এবং কাটপিচ’ ছবি।

চ্যানেল আই অনলাইনকে ছাত্রলীগ সভাপতি বলেন: আমরা খোঁজ নিয়ে জেনেছি ওই হামলায় ছাত্রলীগের কেউ জড়িত ছিলেন না। যে ছবি প্রকাশ পেয়েছে সেটা পুরনো ছবি। যা কাটপিচ করে লাগানো হতে পারে।

‘‘ছাত্রলীগ কেন হামলা করবে? ছাত্রলীগের হামলা করার প্রশ্নই আসে না। হামলায় পদবঞ্চিত ছাত্রদলের কর্মীরা জড়িত’’ বলেন সাইফুর রহমান সোহাগ।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ফোনকলের অডিও রেকর্ড। যেখানে একজনকে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ব্যাপারে দিক নির্দেশনা দেওয়ার কথা শোনা যাচ্ছে। আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অভিযোগ করছেন, ফোনকলের এই নির্দেশদাতা চট্টগ্রাম মহানগর বিএনপি সভাপতি ডা. শাহাদাত হোসেন।

ওই ফোনকল রেকর্ডের কথা উল্লেখ করে সাইফুর রহমান সোহাগ বলেন: ওই অডিও রেকর্ড শোনার পরে আর কোন প্রশ্ন থাকার কথা নয় যে খালেদা জিয়ার ওপর কারা হামলা করেছে।

তবে সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদ সম্মেলন করে এই অভিযোগ অস্বীকার করেছেন ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন: অডিও বার্তার সঙ্গে আমার কণ্ঠের কোন মিল নেই। অসুস্থ রাজনীতি ও সরকারের ষড়য়ন্ত্রের অংশ হিসেবে আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেন শাকুর কণ্ঠকে বিকৃত করে বিএনপির ঘাড়ে দোষ চাপানোর অপচেষ্টা হচ্ছে।

Reneta

রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে যাওয়ার পথে ফেনীর কাছাকাছি মোহাম্মদ আলী বাজারে শনিবার দুপুরের খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালানো হয়।হামলায় সাংবাদিকদের কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। এসময় কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।

বিএনপির নেতারা অভিযোগ করছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের কর্মীরা খালেদা জিয়ার এই বহরের উপর হামলা চালিয়েছে। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT