চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রিয়াল-বার্সা আগুনে ঘি ঢেলেছেন মরিনহো, পুড়ছে স্পেন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৫ অপরাহ্ন ২৬, নভেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। দুদলের ‘এল ক্ল্যাসিকো’ নামক লড়াই বিশ্ব ফুটবলে জায়গা পেয়েছে সেরা ক্রীড়াযুদ্ধ হিসেবেই। একদিকে রাজকীয় রিয়াল, অন্যদিকে কাতালানদের প্রিয় বার্সেলোনা। ম্যাচের দিন দুভাগে ভাগ হয় পড়ে স্পেন। তবে ওই পর্যন্তই। খেলা শেষ আবার অঙ্গাঙ্গী দুই দলের ফুটবলাররা। বিশেষ করে স্প্যানিশ খেলোয়াড়রা।

রিয়াল-বার্সার এই প্রতিদ্বন্দ্বিতা যদি আগুন হয়, তাহলে সেই আগুনে ঘি ঢেলেছেন হোসে মরিনহো। রিয়ালের সাবেক কোচের জ্বালানো আগুনেই এখন পুড়ছে স্পেন জাতীয় দল। এমন মন্তব্য আন্দ্রেস ইনিয়েস্তার।

স্পেন ও বার্সেলোনার সাবেক তারকা ইনিয়েস্তা মনে করেন, রিয়াল-বার্সার মধ্যে যে ‘অসহনীয় উত্তেজনা’ শুরু হয়েছে তার জন্য দায়ী মরিনহো। তার কারণে খেলোয়াড়দের মধ্যে সম্পর্ক নষ্ট হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ও হচ্ছে স্পেন জাতীয় দল।

একটি টেলিভিশন শোতে ইনিয়েস্তা বলেছেন, ‘আপনি মনেই করতে পারবেন না যে, রিয়াল ও বার্সেলোনার প্রতিদ্বন্দ্বিতা এতটা খারাপ কখন ছিল (মরিনহো বার্নাব্যুতে আসার আগে)। এই গল্পের (খারাপ সম্পর্কের) মূল কারিগর মরিনহো। কেউই এরকম মৌলবাদী প্রতিদ্বন্দ্বিতা দেখতে চায় না।’

জাপানি ক্লাব ভিসেল কোবি’তে খেলতে থাকা এ মিডফিল্ডার আরও বলেছেন, ‘আগে এরকমটা ছিল না। এখন আপনি যেটা দেখছেন, তা শুধু ঘৃণাই ছড়াচ্ছে। আবারও বলছি, বার্সা-রিয়াল উত্তেজনার কারণ মরিনহো এবং এটা জাতীয় দল ও সতীর্থদের ক্ষতি করছে।’

সাক্ষাতকারে ইনিয়েস্তা কথা বলেছেন অন্য অনেক বিষয় নিয়েই। যার মধ্যে আছে বার্সার হয়ে খেলা, চেলসির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে সেই ঐতিহাসিক গোল, ট্রেবল জয়, বিশ্বকাপের শেষ ষোলোতে রাশিয়ার বিপক্ষে বেঞ্চে বসে থাকা, কোচ হুলেন লোপেতেগি এবং হিয়েরার বিষয়েও।

Jui  Banner Campaign
ট্যাগ: আন্দ্রেস ইনিয়েস্তাএল ক্ল্যাসিকোবার্সেলোনালিড স্পোর্টসহোসে মরিনহো
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারাদণ্ডের বদলে জরিমানা রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন লিয়াকত আলী খাঁন মুকুল

ফেব্রুয়ারি ৭, ২০২৬

অবশেষে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করলো বার্সেলোনা

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন ঝড়ের আভাস!

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT