চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াল তবু জিতেছে, বার্সা যেন খেলাই ভুলে গেছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৬ পূর্বাহ্ন ০৬, ডিসেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

ধুঁকতে থাকা রিয়াল মাদ্রিদকে স্বস্তি এনে দিয়েছে প্রতিপক্ষের নিজেদের জালেই জড়িয়ে দেয়া গোল। পয়েন্ট হারানোর বৃত্ত থেকে বেরিয়ে এসেছে জিনেদিন জিদানের দল। কিন্তু বার্সেলোনাকে বাঁচাতে পারেনি কেউই। লিগে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা।

লা লিগায় শনিবার রাতে সেভিয়ার মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। আর কাদিজের মাঠে ২-১ গোলে হেরে এসেছে বার্সেলোনা।

প্রায় সোয়াযুগ পর লা লিগায় ফেরা দল কাদিজ। নিজ মাঠে আটকে দিয়েছে বার্সাকে। সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন জয়ের স্মৃতি ছিল। সেটি কাতালানদের অনুপ্রেরণা হতে পারেনি। উল্টো ২৯ বছর পর বার্সাকে হারানোর স্বাদ পেয়েছে কাদিজ।

ম্যাচের অষ্টম মিনিটেই লিড নেয় স্বাগতিকরা। আলভারো জিমেনেস গোল আনেন বার্সার ডিফেন্সের ভুলভাল কাজে লাগিয়ে। প্রথমার্ধ শেষ হয় কাদিজের এগিয়ে থেকে।

মধ্যবিরতির পর ফিরে ম্যাচের ৫৭ মিনিটে ভাগ্যজোরে সমতা টানে বার্সা। মেসির ক্রসে প্রতিপক্ষ গোলমুখে শট নিয়েছিলেন আলবা। সেটি বিপদমুক্ত করতে যেয়ে স্বাগতিকদের পেদ্রো আলকালা নিজেদের জালেই বল ঠেলে দেন।

ম্যাচের ৬৩ মিনিটে ফের বিপদে বার্সা। লেংলে আর আলবার ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে সুবিধাজনক জায়গায় বল পেয়ে লিড আনেন কাদিজের আলভারো নেগ্রেডো। সেটি টপকে জয় আনা তো দূরের কথা, মেসিরা প্রতিপক্ষের দ্বিতীয় গোলটিই আর শোধ দিতে পারেননি।

Reneta

বার্সা যেখানে নিজেদের ভুলে খাবি খেয়েছে, একইরাতে নিজেদের শেষ তিন ম্যাচে জয়হীন রিয়াল মাদ্রিদ পূর্ণ তিন পয়েন্ট তুলেছে প্রতিপক্ষের মাঠে, প্রতিপক্ষের ভুলে।

নড়বড়ে খেলতে থাকা রিয়ালকে ৫৫ মিনিটে জয়সূচক গোলটি এনে দেন সেভিয়ার গোলরক্ষক ইয়াসিনে বোনৌ। বেনজেমা-মদির একটি জোড়াল আক্রমণ ঠেকাতে পারেননি বোনৌ, বল হাতের নাগালে পেয়েও শিশুসুলভভাবে পায়ে ঠেলে দেন নিজ জালেই। ওই গোলে জয় আসে রিয়ালের।

এই জয়ে ১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে স্প্যানিশ টেবিলের তিনে এখন রিয়াল। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ১৪ পয়েন্ট নিয়ে আছে সাতে।

Jui  Banner Campaign
ট্যাগ: কোম্যানজিদানবার্সারিয়াললা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মাথায় টিউমার, জরুরি অস্ত্রোপচার- কেমন আছেন তানিয়া বৃষ্টি?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস!

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

বিসিএল-২০২৬: শান্ত-মিরাজরা কে কোন দলে

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT