চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াল-এমবাপে খুব কাছাকাছি?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৬ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

হাতে সময় আছে সপ্তাহ খানেকেরও কম। যা করার এর মাঝেই করতে হবে। নয়ত আবারও গুনতে হবে অপেক্ষার প্রহর। চারিদিকে ফিসফাস, বাকি থাকা সময়টুকুর মধ্যেই ঘটতে চলেছে সব। রিয়াল মাদ্রিদ ও কাইলিয়ান এমবাপের মেলবন্ধন খুব সন্নিকটে বলেই খবর স্প্যানিশ-প্যারিস মিডিয়ার কাভারজুড়ে।

ফরাসিদের ২২ বর্ষী বিশ্বকাপজয়ী তারকা এমবাপে রিয়ালের হয়ে খেলতে চান, কয়েক মৌসুম ধরেই এটা খোলামেলা বিষয়। মাদ্রিদিস্তারাও এমবাপেকে আনতে উদগ্রীব, সেটাও কখনও গোপন থাকেনি। দুপক্ষের পথ একই মোড়ে এসে মিলিত হবে একদিন না একদিন, এটা আলোচনায় ছিল সব সময়ই।

সেই সময়টা যে চলতি দলবদলের গ্রীষ্মেই চলে আসবে তা হয়ত হিসাবে ছিল না কারও! মহামারীর ধাক্কায় ক্লাবগুলোর যে দেউলিয়া অবস্থা, তাতে মোটা অর্থ খরচ করে এমবাপেকে আনার কথা রিয়াল ভাবছিল না বলেই খবর। লা প্যারিসিয়ান ফরোয়ার্ড আসছে বছরের জুনে যখন ফ্রি-এজেন্ট হয়ে যাবেন, তখন দাওটা মারতে চান ফ্লোরেন্তিনো পেরেজ।

পিএসজি আবার সেটা ঘটতে দিতে চায় না। চলতি মৌসুমে লা লিগার বেতন কাঠামোর সঙ্গে খাপ খাওয়াতে না পেরে বার্সেলোনা যখন লিওনেল মেসির সঙ্গে চুক্তি নবায়ন করল না, তখন পিএসজি আর্জেন্টাইন মহাতারকাকে দলে টেনে ফেলেছে অনেক কম খরচ করেই।

আর মেসি পিএসজিতে আসার পর এমবাপে বুঝে গেছেন মেসি-নেইমার জুটির ছায়ায় আড়াল হওয়ার জোর সম্ভাবনা আছে তার। তাই যেন মরিয়া হয়ে উঠেছেন ক্লাব বদলের জন্য। সেটা আজন্ম লালিত স্বপ্ন বলে প্রচার পাওয়া রিয়ালের হয়ে খেলার। সুযোগ বুঝে রিয়ালও আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে পিএসজিতে।

ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাসে চলে যাওয়ার পর এমনিতেই এমবাপে-হালান্ডের মতো কাউকে খুব বেশি করে দরকার হয়ে পড়েছে রিয়ালের। এমবাপের আগ্রহের কারণে তাদের আশার পালে জোর হাওয়া লেগেছে। শেষ খবর, ১৬০ মিলিয়ন ইউরো, তথা ১৬ কোটি ইউরোর প্রস্তাব পাঠিয়ে দিয়েছে রিয়াল।

Reneta

পিএসজি অবশ্য এত সহতে ছাড়তে নারাজ সোনার ডিমপাড়া হাঁসকে। আবার ধরে-বেঁধে রাখতেও ইচ্ছুক নয় এমবাপেকে। অর্থের অঙ্কটা আরেকটু বাড়িয়ে দিলে, মানে রিয়াল ২০ কোটি ইউরো দিতে রাজি হলেই হ্যাঁ বলে দেবে পিএসজি। এমন খবর ফ্রেঞ্চ গণমাধ্যমে।

বাকিটা ৩১ আগস্টের মধ্যে জানা হয়ে যাবে সবার। ওইদিন চলতি গ্রীষ্মকালীন দলবদলের মৌসুম শেষ হয়ে যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেপিএসজিরিয়াললা লিগালিগ ওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

আন্তর্জাতিক অলিম্পিয়াডে ১৩টি আন্তর্জাতিক সম্মাননা পেলেন সিলেটের আরহাম জোহান

জুলাই ৯, ২০২৬

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জর্জিয়া মেলোনি

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT