চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালে যেতে নেইমারের ৬ শর্ত!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫০ অপরাহ্ণ ১৬, মে ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

বার্সেলোনার মতো অ্যান্থনিও গ্রিজম্যানকে দলে পেতে দৌড়ে আছে পিএসজিও। কাইলিয়ান এমবাপে, নেইমারের মতো একাধিক বিশ্বমানের ফরোয়ার্ড থাকার পরও প্যারিসের ক্লাবটি কেনো আরেকজন ফরোয়ার্ডের পেছনে ছুটছে সেটিও একটা প্রশ্ন। খবর, নেইমার কিংবা এমবাপের যেকোনো একজনকে ছেড়ে দিচ্ছে পিএসজি!

ডন ব্যালনের প্রতিবেদন অনুযায়ী, সেই একজনটা নেইমার হওয়ার সম্ভাবনাই বেশি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড যেতে পারেন রিয়াল মাদ্রিদে। শুধু তাই নয়, আলোচনা এগোনোরও খবর মিলছে। মাদ্রিদে যাওয়ার শর্ত হিসেবে নেইমার নাকি জুড়ে দিয়েছেন ছয়টি দাবিও!

নেইমারের ছয় শর্তের প্রথমটি হল, রিয়ালে এলে তার জার্সি নাম্বার হতে হবে ৭ অথবা ১০। বর্তমানে মারিয়ানো ডিয়াজ ও লুকা মদ্রিচের গায়ে শোভা পাচ্ছে এ দুই জার্সি। অর্থাৎ, নেইমার এলে হয় বসে পড়তে হবে মারিয়ানো অথবা মদ্রিচের যেকোনো একজনকে, নয়তো জার্সি পরিবর্তন করতে হবে।

দ্বিতীয় শর্ত হিসেবে নেইমার জুড়ে দিয়েছেন মার্সেলোর নাম। ব্রাজিল জাতীয় দলের সতীর্থ ও বন্ধুকে ক্লাবেও পাশে চান নেইমার। গত মৌসুমে বেশিরভাগ সময় ডাগ আউটে কাটানোর পর ব্রাজিলিয়ান ডিফেন্ডার সিদ্ধান্ত নিয়েছেন, সামনের মৌসুমেই ছাড়বেন মাদ্রিদ।

নেইমার রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে অনুরোধ করেছেন, মার্সেলোর প্রস্থানটা যেন অন্তত ঠেকানো হয়। আর রাফায়েল ভারানে মাদ্রিদ ছেড়ে গেলে পিএসজির ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কুইনোসকে চান নেইমার। নেইমারকে খুশি করতে ৫০ মিলিয়নে এই ডিফেন্ডারকে আনতে কম কসুর করবেন না রিয়াল সভাপতি!

পঞ্চম শর্তে নাম আছে কাসেমিরোর। বিশ্বের দামি ফুটবলারের চাওয়া রিয়াল ছেড়ে কোথাও যেন না যান ব্রাজিলিয়ান হোল্ডিং মিডফিল্ডার। নেইমারের পছন্দের তালিকায় নেই মার্কো আসেনসিওর নাম। এডেন হ্যাজার্ড কিংবা পল পগবা মাদ্রিদে এলে তাদের সঙ্গে খেলতে আগ্রহী ২৬ বছর বয়সী তারকা।

Reneta

পিএসজি তারকার সবচেয়ে বড় ইচ্ছা হল, সাদিও মানে কিংবা এমবাপে, কাউকেই পাশে চান না তিনি। নেইমারের মতে, তিনি রিয়ালে গেলে আরেকজন গতিতারকার প্রয়োজন নেই রিয়ালের!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমাররিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থায় চুক্তিভিত্তিক নতুন নিয়োগ

জুলাই ২৪, ২০২৬
ছবি; সংগৃহীত।

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস নরেন্দ্র মোদির

জুলাই ২৪, ২০২৬
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন, ফাইল ছবি

ধর্মমন্ত্রীর রোগমুক্তি কামনায় হেফাজতের দেশব্যাপী দোয়া মাহফিল

জুলাই ২৪, ২০২৬
গোদি মিডিয়া'কে ধিক্কার দিচ্ছে ভারতীয় ছাত্র-যুবকরা

গোদি মিডিয়া’কে ধিক্কার দিচ্ছে ভারতীয় ছাত্র-যুবকরা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT