ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান ম্যানেজার হোসে মরিনহো দাবি করেছেন, অনেক জোরাজুরি করে রিয়াল থেকে বেরিয়ে এসেছিলেন তিনি। এক পর্যায় নাকি ‘ক্ষমা’ও চেয়েছিলেন!
২০১৩ সালে রিয়াল ছাড়েন মরিনহো। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই দুপক্ষ সমঝোতার মাধ্যমে সম্পর্ক ছিন্ন করে।
‘প্রেসিডেন্ট থেকে শুরু করে ক্লাবের সবাই, আমাকে রেখে দিতে চেয়েছিলেন। চলে আসতে আমাকে এক পর্যায়ে ক্ষমা চাইতে হয়।’ বলেন মরিনহো।
প্রাক-মৌসুমের ম্যাচে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেড বার্সার বিপক্ষে ১-০ গোলে হেরে গেছে। ম্যানইউ তার অধীনে সাফল্য খুঁজে ফিরছে।
মরিনহো মনে করেন বর্তমান ক্লাবে এই পরিস্থিতিতে পড়বেন না, ‘ম্যানচেস্টার ইউনাইটেডে এই অবস্থার সৃষ্টি হবে না বলেই মনে হয়। কারণ আমি ছেড়ে দিতে চাই না।’







