চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালে চুক্তি বাড়াবেন না রোনালদো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৯ পূর্বাহ্ণ ০২, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
রোনালদো

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল রিয়াল মাদ্রিদে নতুন চুক্তির আগে লিওনেল মেসি ও নেইমারের সমান বেতন দাবি করতে পারেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে টটেনহ্যামের কাছে রিয়ালের হারের পর সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তিনি। বেতন বৃদ্ধির প্রস্তাব তো দূরের কথা, রিয়ালে চুক্তির মেয়াদই আর বাড়াবেন না সিআর সেভেন।

গ্রুপপর্বের প্রথম ম্যাচে বার্নাব্যুতে ড্র করার পর ওয়েম্বলিতে গিয়ে ৩-১ গোলে হেরেছে রিয়াল। এই ঘোর বিপদের মধ্যই আবার ম্যাচ শেষে রোনালদো জানিয়েছেন, রিয়ালে বাঁধনটা আর বাড়াতে চান না তিনি।

বার্সা ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়ে বিশ্বের শীর্ষ বেতনধারী ফুটবলার হয়েছেন নেইমার। সম্প্রতি উচ্চ বেতনে বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন মেসিও। এরপরই রিপোর্ট বের হয়, দুই সুপারস্টারের সাথে বেতনে সমতা আনতে চান রোনালদো।

কিন্তু টটেনহ্যাম ম্যাচের পর বেতন সমতার খবর নাকচ করে দেন পর্তুগিজ তারকা, ‘আমি রিয়ালে ভাল করছি, ভাল আছি। এখনও আমার চুক্তির চার বছর বাকি আছে এবং সেটা আর বাড়াতে চাই না।’

গত দুটি চ্যাম্পিয়ন্স লিগেই শিরোপা জিতেছে রিয়াল। কিন্তু চলতি মৌসুমে ছন্দ হারিয়ে রীতিমত অন্ধকারে তারা। লা লিগায় বার্সার চেয়ে এখনই ৮ পয়েন্ট পিছিয়ে, চ্যাম্পিয়ন্স লিগেও টানা দুই ম্যাচে জয়হীন।

তবে রোনালদো বলছেন, দ্রুতই জয়ের ধারায় ফিরবে রিয়াল, ‘আমরা সবসময় জিততে অভ্যস্ত। কিন্তু এখন হারছি এটা খুবই খারাপ ব্যাপার। এটা আমরা কোনভাবেই চাই না। কিন্তু ফুটবল পরিবর্তনশীল। এটা খারাপ শুরু। আমরা পরিবর্তন করতে চাই এবং আমি নিশ্চিত যে আমরা সেটা করবো।’

Reneta

লিগে ছয় ম্যাচে মাত্র একটি গোল করেছেন রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগে দলের অবস্থা খারাপ হলেও শীর্ষ গোল স্কোরার তিনিই। বুধবার রাতে টটেনহ্যামের বিপক্ষে এক গোলসহ এখনও পর্যন্ত ৬ গোল সিআর সেভেনের। রোনালদো শীর্ষে থাকলেও ‘এইচ’ গ্রুপে টটেনহ্যামের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোরিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬

সাভারে এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

জুলাই ৬, ২০২৬

প্রবীণ কৃষক নেতা ও বীর মুক্তিযোদ্ধা নূরুর রহমান সেলিম মারা গেছেন

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT