চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালের আত্মবিশ্বাসের পাল ছিঁড়ল জিরোনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৮ অপরাহ্ন ১৭, ফেব্রুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

টানা ছয় ম্যাচ জিতে দারুণ আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু তাদের এক ঝাঁকুনিতেই আত্মবিশ্বাসের সেই পাল ছিঁড়ে দিয়েছে জিরোনা। অবনমনের খাড়ায় দাঁড়ানো কাতালান ক্লাবের দুর্দান্ত কামব্যাক করা ম্যাচে এগিয়ে গিয়েও রিয়াল হেরেছে ২-১ গোলে। ফলে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে শিরোপা লড়াইতে আবারও পিছিয়ে পড়ল মাদ্রিদের কুলিনরা।

রিয়ালের ঘরের মাঠে প্রথম ১৫ মিনিট গুছিয়ে উঠতে পারেনি কোনো দলই। ১৬ মিনিটে গিয়ে প্রথম আক্রমণটা করে রিয়াল। টনি ক্রজের পাস থেকে জিরোনা পোস্টে শট নেন লুকাস ভাসকুয়েজ। কিন্তু প্রতিপক্ষ ডিফেন্সে প্রতিহত হয় তার প্রথম প্রচেষ্টা।

দুই মিনিট পর ক্রিস্টিয়ান স্টুয়ানির শট আটকে দেন মার্সেলো। এরপর দুই মিনিটে দুটি আক্রমণ করে রিয়াল। কিন্তু ফলাফল শূন্য। ২৩ মিনিটে টনি ক্রজের পাস থেকে নেয়া করিম বেনজেমার শট বিফল হওয়ার এক মিনিট পরই লিড নেয় রিয়াল। ক্রজের সেন্টার থেকেই হেডে গোল করেন কাসেমিরো।

রিয়াল লিড নেয়ার পর মিনিট দশেক খেলায় গতি হারায় দুদল। ৩৮ মিনিটে আবার গোলের সুযোগ সৃষ্টি করে রিয়াল। যদিও অ্যাসেনসিও’র শট লক্ষ্যভ্রষ্ট হয়। এক মিনিট পর ক্রজের ক্রস থেকেই প্রায় গোল করে ফেলেছিলেন মার্সেলো। কিন্তু শেষ পর্যন্ত হয়নি। পরের মিনিটে পাল্টা আক্রমণে রিয়ালের ডিফেন্স কাঁপিয়ে দেন জিরোনার অ্যালেক্স গার্নেল। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও গোল করতে পারেনি কোনো দল। ফলে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় রিয়াল।

বিরতির পর ৫১ মিনিটে অ্যাসেনসিও’র ক্রস থেকে বেনজেমার জোরালো হেড ক্রসবারের সামান্য উপর দিয়ে চলে যায়। তিন মিনিট পর একই রকম একটি আক্রমণ থেকে রক্ষা পায় রিয়ালও। তবে এক মিনিট পর ম্যাচে পাওয়া সেরা সুযোগ নষ্ট করে জিরোনা।

Reneta

৫৭ লুকাস ভাসকুয়েজের জায়গায় মাঠে নামেন ভিনিসিয়ার জুনিয়র। এর এক মিনিট পরই আরও বড় বাঁচা বাঁচে রিয়াল। প্রথমে অ্যান্থনিও লুজানোর হেড ঠেকিয়ে দেন থিবো কোর্তায়া। এসময় রিয়ালের বক্সে জটলা পাকিয়ে যাওয়ার পর ফাঁকায় বল পেলেও বাঁ-পায়ের শটে ক্রসবারের অনেক উপর দিয়ে পাঠিয়ে দেন অ্যালেক্স গার্সিয়া।

অবশ্য ৬৪ মিনিটে সমতায় ফেরে জিরোনা। এসময় ক্রিস্টিয়ান স্টুয়ানির হেড বারে লেগে ফিরে আসার পর গোলে জোরালো শট নেন ডগলাস লুইস। কিন্তু সেই বল গোলকিপারের মতোই হাত দিয়ে আটকে দেন সার্জিও রামোস। রিয়ালের অধিনায়ককে হলুদ কার্ড দেখানোর সঙ্গে জিরোনাকে পেনাল্টি দেন রেফারি। স্পটকিক থেকে বল জালে জড়ান উরুগুয়েন ফরোয়ার্ড স্টুয়ানি।

সমতায় ফেরার সঙ্গে সঙ্গেই খেলায় দুর্দান্ত ছন্দ পেয়ে যায় জিরোনা। এরপর একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত রাখে রিয়ালের ডিফেন্স। ৬৯ মিনিটে জিরোনাকে গোলবঞ্চিত করে গোলবার। ডগলাস লুইসের পাস থেকে পাওয়া বল ৩৫ গজ দূর থেকে শট নেন গার্নেল। কিন্তু তার বুলেট শট কোর্তোয়াকে পরাস্ত করলেও বারে লেগে ফিরে আসে।

এরপর ৭০ ও ৭৪ মিনিটে আরও দুটি সম্ভাবনাময় আক্রমণ করে জিরোনা। দুটি আক্রমণই আটকে দেন স্বাগতিক ডিফেন্ডাররা। তবে ৭৬ মিনিটে আর আটকাতে পারেননি তারা। প্রান্তের কোনা থেকে পাওয়া বল হেডে রিয়ালের জালে জড়ান পোর্তু।

৭৯ মিনিটে রিয়ালকে সমতায় ফেরানোর কাছাকাছি নিয়েছিলেন ভিনিসিয়াস। বেনজেমার কাছ থেকে বল পেয়ে ডি-বক্সে ঢুকে ফিলিপে কৌতিনহোর ট্রেডমার্ক করা সেই আড়াআড়ি শট নেন ভিনিসিয়াস। কিন্তু অল্পে সেই শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়।

৮৩ মিনিটে তৃতীয় গোলের কাছে গিয়েও ফিরে আসে জিরোনা। অ্যালেক্স গার্নেলের ক্রস থেকে হেড করেছিলেন লুজানো। কিন্তু অনেক কাছ থেকে নেয়া সেই হেড আটকে দেন কোর্তোয়া। ৮৫ মিনিটে গোলে শোধের একটা চেষ্টা করেছিলেন বদলি নামা গ্যারেথ বেল। কিন্তু অতিথিদের ডিফেন্স দেয়ালে আটকে যায় ওয়েলস তারকার সেই চেষ্টা।

অতিরিক্ত সময়সহ ম্যাচের শেষ কয়েক মিনিট রিয়ালকে খেলতে হয় ১০জনকে নিয়ে। ৯০ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন অধিনায়ক সার্জিও রামোস। জিরোনার ডি-বক্সে উঁচু বল বাইসাইকেল কিক নিতে গিয়ে রামোসের লাথি লাগে প্রতিপক্ষ ডিফেন্ডারের মুখে। আগেই একটি হলুদ কার্ড দেখেছিলেন রামোস, ফলে এবার তাকে সরাসরি লাল কার্ড দেখিয়ে দেন। চলতি লা লিগায় পঞ্চম হলুদ কার্ড দেখে বড় শাস্তির মুখে রিয়াল অধিনায়ক।

বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ঘরের দর্শকের সামনে ২-১ গোলে হেরেই মাথা নিঁচু করে মাঠ ছাড়তে হয় রিয়ালকে।

এই হারে ২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে তিনে রিয়াল মাদ্রিদ। সমানসংখ্যক ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে এরপরই আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ২৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।

Jui  Banner Campaign
ট্যাগ: জিরোনারিয়াললা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পরকীয়ায় জড়িয়ে সাড়ে ৩ বছরের শিশু কন্যাকে হত্যা করল মা

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ প্রোপজ ডে: মনের মানুষের কাছে অনুভূতি জানানোর বিশেষ দিন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন কংগ্রেস আসনে জ্যাক শ্লসবার্গকে সমর্থন দিতে যাচ্ছেন ন্যান্সি পেলোসি

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে সংসদ নির্বাচন ও সংবিধান সংশোধনী গণভোট আজ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আখতার হোসেন,  ছবি: সংগৃহীত।

এনসিপি নেতা আখতার হোসেনকে মোবাইল ফোনে হত্যার হুমকি

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT